Loading live market data...
Loading active stocks...
Connecting...

পালাবদল হতেই ইস্তফা, পদত্যাগ এসএসসি’‌র চেয়ারম্যান–মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আগামী সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক রয়েছে। সেখানে মহার্ঘভাতা থেকে শুরু করে একাধিক কর্মসংস্থান নিয়ে আলোচনা হবে। একইসঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল নানা সামাজিক প্রকল্প ঘোষণা করার পাশাপাশি এই কথা জানান তিনি। প্রশাসনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। এমনকী ৬০ উর্দ্ধ অফিসারদের যাঁরা এখনও কাজ করে চলেছিলেন তাঁদের বাদ দেওয়ার নির্দেশও দিয়েছেন। যাতে পশ্চিমবঙ্গের তরুণ–তরুণীরা চাকরি পান। এই আবহে পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

এদিকে চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে অথচ রাজ্য সরকারের নানা দফতরে কাজ করে চলেছেন অফিসাররা। এই ছবি দেখা গিয়েছিল গত সরকারের প্রশাসনে। যে সব অফিসাররা দায়িত্বে ছিলেন এবার তাঁরা একে একে পদত্যাগ করতে শুরু করেছেন। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ ইতিমধ্যেই সকলের কানে পৌঁছে গিয়েছে। এবার ইস্তফার হিড়িক পড়েছে শিক্ষা দফতরে। আজ, মঙ্গলবার দুই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা আধিকারিকের পদত্যাগপত্র পৌঁছল শিক্ষা দফতরে। এবার পদত্যাগপত্র পাঠালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

অন্যদিকে শিক্ষা দফতরের আরও বেশ কিছু অফিসার পদত্যাগপত্র পাঠানোর তোড়জোড় করছে বলে সূত্রের খবর। এমনকী নবান্ন থেকেও অনেকে ইস্তফা দিতে চলেছেন বলে জানা গিয়েছে। বিশেষ করে যাঁদের বয়স ৬০ পেরিয়ে গিয়েছে। তাঁরাই গতকাল প্রশাসনিক বৈঠকের খবর পেয়েই এবার এমন সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। আগের সরকারের আমলে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষা দফতরে। গ্রেফতার হন শিক্ষামন্ত্রী। তারপর বদলে ফেলা হয় মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি কমিশনের চেয়ারম্যান–সভাপতিকে। এবার আগের সরকারের আমলের পুরো কাঠামোটাই সরিয়ে ফেলা হচ্ছে বলে সূত্রের খবর।

এছাড়া শিক্ষা দফতরের ক্ষেত্রে একাধিক ‘কড়া পদক্ষেপ’ নিচ্ছে রাজ্যের নবগঠিত বিজেপি সরকার। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনতে একেবারে খোলনলচে বদলে ফেলা হচ্ছে বলে সূত্রের খবর। ২০২২ সালে চেয়ারম্যান পদে নিযুক্ত হন সিদ্ধার্থ মজুমদার। গত জানুয়ারি মাসে সিদ্ধার্থ মজুমদার অবসর নেন। কিন্তু রাজ্য সরকার ৬ মাস মেয়াদ বৃদ্ধি করে আগের সরকার। সব মিলিয়ে ৪ বছর ৪ মাস একই পদে ছিলেন সিদ্ধার্থ মজুমদার। এবার শিক্ষা দফতরের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠালেন তিনি। শিক্ষা দুর্নীতিতে গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তারপর মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব পান রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ মুখ্যসচিবের কাছে তিনিও পাঠিয়ে দিয়েছেন ইস্তফাপত্র।

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

AI দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধ করল Google

চার বছরের মাথায় ভাঙছে বঙ্গতনয়ার সংসার! মৌনি-সুরজের বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে

কামারহাটির বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে?‌

‘পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ’, আয়ুষ্মান ভারত চালু নিয়ে পোস্ট মোদির

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

পালাবদল হতেই ইস্তফা, পদত্যাগ এসএসসি’‌র চেয়ারম্যান–মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির

মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন মার্কিন রাষ্ট্রদূত

সপ্তাহের দ্বিতীয় দিনেও শেয়ার বাজারে ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের!