Loading live market data...
Loading active stocks...
Connecting...

আমেরিকার হামলার হাত থেকে বাঁচতে ইরানের যুদ্ধবিমান লুকিয়ে রাখা ছিল পাকিস্তানে!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মহলের সামনে ফের খুলে গেল পাকিস্তানের মুখোশ। গোটা বিশ্ব জানে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে পাকিস্তান। এমনকী একাধিক শান্তি বৈঠকের আয়োজনও করেছিল ইসলামাবাদ। তবে এটা যে কেবলমাত্র নাটক ছিল সেটাই এবার প্রকাশ্যে এসেছে। শান্তির প্রচেষ্টার আড়ালে অন্য তথ্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর দুই দেশে চলমান যুদ্ধের মধ্যে গোপনে ইরানকে সাহায্য করছে পাকিস্তান। সেই প্রমাণই মিলেছে হাতেনাতে। জানা গিয়েছে পাকিস্তান গোপনে তাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ইরানের সামরিক বিমান অবতরণের অনুমতি দিয়েছিল।

মার্কিন কর্মকর্তাদের কথা উল্লেখ করে সিবিএস নিউজ দাবি করেছে, এপ্রিলের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পরেই ইরান পাকিস্তানের নূর খান বিমান ঘাঁটিতে (রাওয়ালপিন্ডি) বেশ কয়েকটি বিমান পাঠিয়েছে। পাকিস্তানে পাঠানো সামরিক সরঞ্জামগুলোর মধ্যে ছিল ইরানি বিমান বাহিনীর একটি আরসি-১৩০ গোয়েন্দা বিমান। বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন হামলা থেকে রক্ষা করার জন্য ইরান তার বাকি সামরিক বিমানগুলো পাকিস্তানে লুকিয়ে রেখেছে। এই খবর সামনে আসার পরেই মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগে লিখেছেন, “যদি এই প্রতিবেদনটি সত্য হয়, তবে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা পুনর্মূল্যায়ন করতে হবে।” তিনি আরও জানান যে, ইজরায়েল বিষয়ে পাকিস্তানি কর্মকর্তাদের অতীতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই খবরে তিনি অবাক হননি।

আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

সিবিএস নিউজের প্রতিবেদনে আরও জানানো হয়েছে শুধু পাকিস্তান নয়, তেহরান তার কিছু অসামরিক বিমানও প্রতিবেশী আফগানিস্তানে লুকিয়ে রেখেছিল, যদিও সেই বিমানগুলোর মধ্যে সামরিক বিমান ছিল কিনা তা স্পষ্ট নয়। মার্কিন কর্তারা মনে করছেন আফগানিস্তান ও পাকিস্তানে সাধারণ বিমান ও সামরিক সরঞ্জাম স্থানান্তর ছিল তেহরানের একটি প্রচেষ্টা। যার মাধ্যমে তারা তাদের অবশিষ্ট সম্পদকে সম্ভাব্য মার্কিন ও ইজরায়েলি হামলা থেকে সুরক্ষিত রাখতে চেয়েছিল। তবে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নূর খান বিমান ঘাঁটি সংক্রান্ত দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন। তিনি সিবিএসকে বলেছেন যে এই ধরনের দাবি অবিশ্বাস্য, কারণ ওই বিমানঘাঁটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। তিনি বলেছেন, “নূর খান ঘাঁটিটি শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত, সেখানে রাখা বিপুল সংখ্যক বিমানবহর জনসাধারণের দৃষ্টি থেকে আড়াল করা সম্ভব নয়।” তবে প্রতিবেশী আফগানিস্তান স্বীকার করেছে যে, যুদ্ধ চলাকালীন মাহান এয়ারের একটি ইরানি বিমান কিছু সময়ের জন্য কাবুল বিমানবন্দরে রাখা হয়েছিল।

নিমিষে বানান বিটরুট বাটারমিল্ক, রোজ খেলে বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ইন্টার কাশীর বিপক্ষে আজ খেলতে নামছে মোহনবাগান

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

AI দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধ করল Google

চার বছরের মাথায় ভাঙছে বঙ্গতনয়ার সংসার! মৌনি-সুরজের বিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

কামারহাটির বিধায়ক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে?‌

‘পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ’, আয়ুষ্মান ভারত চালু নিয়ে পোস্ট মোদির

পালাবদল হতেই ইস্তফা, পদত্যাগ এসএসসি’‌র চেয়ারম্যান–মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির