Loading live market data...
Loading active stocks...
Connecting...

সমুদ্রপথে ১১ ঘন্টায় শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে এসে নজির গড়লেন বেঙ্গালুরুর দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম সেতুর ঐতিহাসিক জলপথে দুঃসাহসিক কীর্তি গড়লেন বেঙ্গালুরুর দুই আইটি কর্মী। শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার উত্তাল সমুদ্র সাঁতরে ইতিহাসের পাতায় নাম লিখলেন  দানিশ আবদি ও বৃশালী প্রসাদ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মনে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি, কঠোর অনুশীলন এবং অসীম মানসিক দৃঢ়তার জোরে তাঁরা প্রমাণ করলেন, স্বপ্ন বড় হলে পেশা কখনও বাধা হয়ে দাঁড়ায় না।

গত ৭ মে ভোর ৪ টায় শ্রীলঙ্কার তালাইমান্নার উপকূল থেকে যাত্রা শুরু করে এই দম্পতি। পক প্রণালির উত্তাল ঢেউ, প্রবল স্রোত এবং অনিশ্চিত আবহাওয়ার সঙ্গে লড়াই করে তাঁরা টানা ১০ ঘন্টা ৪৫ মিনিট সাঁতরে দুপুর ৩ টা ১৫ মিনিট নাগাদ তামিলনাড়ুর ধনুশকোড়িতে পৌঁছন। শ্রীলঙ্কা থেকে ভারত পর্যন্ত সমুদ্রে সাঁতরে আসা বিশ্বের প্রথম দম্পতি হিসেবে ইতিহাস গড়লেন তাঁরা। পুরো অভিযানের সময় তাঁদের সাহায্য করেছিল নৌকা, প্যারামেডিক দল এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। নিরাপত্তার কড়া নজরদারির মধ্যেই সম্পন্ন হয় এই অসাধারণ অভিযান।

 

View this post on Instagram

 

A post shared by Vrushali & Danish | Fit Couple • Sea Swimmers • Triathletes (@our.life.in.miles)

আরও পড়ুন: আমেরিকার হামলার হাত থেকে বাঁচতে ইরানের যুদ্ধবিমান লুকিয়ে রাখা ছিল পাকিস্তানে!

সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ভোরের অন্ধকারেই সমুদ্রে নামার প্রস্তুতি থেকে শুরু করে দীর্ঘ লড়াইয়ের পর ভারতীয় মাটিতে পৌঁছানোর আবেগঘন মুহূর্ত। মাত্র চার বছর আগে নিয়মিত সাঁতারের প্রশিক্ষণ শুরু করা এই দম্পতির সাফল্য ইতিমধ্যেই হাজারো মানুষকে অনুপ্রাণিত করেছে। ভারতীয় ওপেন ওয়াটার সাঁতারের ইতিহাসে তাঁদের এই কীর্তি নিঃসন্দেহে এক নতুন মাইলফলক।

ফ্ল্যাটের বিনিময়ে চাকরি!‌ সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

মোদির উপস্থিতিতে দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

জলের ট্যাঙ্ক খুলতেই বেরিয়ে এল ১১ টি সাপ, আতঙ্কে পরিবার

চাপ বাড়ছে স্টারমারের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্তফার‌ দাবিতে সরব ৭০ সাংসদ

এলিজাবেথ টেলরের স্বর্ণযুগের গ্ল্যামার ফিরিয়ে আনতে কানে হাজির হচ্ছেন তারা সুতারিয়া

নিমিষে বানান বিটরুট বাটারমিল্ক, রোজ খেলে বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ইন্টার কাশীর বিপক্ষে আজ খেলতে নামছে মোহনবাগান

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে