জলের ট্যাঙ্ক খুলতেই বেরিয়ে এল ১১ টি সাপ, আতঙ্কে পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে এমন দৃশ্য দেখবেন, তা স্বপ্নেও ভাবেননি বাড়ির সদস্যরা। টর্চের আলো ফেলতেই দেখা গেল, ট্যাঙ্কের ভিতরে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে ১১টি সাপ। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। পরে উদ্ধারকারী দল এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় সব সাপকে নিরাপদে উদ্ধার করে।

গতকাল, সোমবার সকালে রাজস্থানের কোটার আমলি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বাড়ির সদস্যরা দীর্ঘদিন পরিষ্কার না করা প্রায় ৮ ফুট গভীর জলের ট্যাঙ্কটি নোংরা হয়ে গিয়েছিল। সেটি পরিষ্কার করার কাজ শুরু করেছিলেন বা়ড়ির মালিক। ট্যাঙ্কের ভিতরে জলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখে প্রথমে সন্দেহ হয়। পরে টর্চের আলো ফেলতেই দেখা যায়, বেশ কয়েকটি ছোট সাপ জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দৃশ্যটি দেখামাত্রই বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুরসভার কর্মী রকি ড্যানিয়েলকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই রকি তাঁর সহকর্মী জিতেন্দ্র কোলিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আরও পড়ুন: সমুদ্রপথে ১১ ঘন্টায় শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে এসে নজির গড়লেন বেঙ্গালুরুর দম্পতি

প্রায় ২০ মিনিট ধরে চলে উদ্ধারকাজ। একে একে মোট ১১টি সাপ ট্যাঙ্ক থেকে বের করে আনা হয়। প্রতিটি সাপের দৈর্ঘ্য ছিল প্রায় এক ফুট করে। উদ্ধারকারীরা জানান, এগুলি ছিল ‘চেকার্ড কিলব্যাক’ প্রজাতির সাপ, যা বিষহীন এবং সাধারণত পুকুর, নদী বা জলাশয়ের আশপাশে দেখা যায়। উদ্ধারের পর সব সাপকে চম্বল নদীর তীরে ছেড়ে দেওয়া হয়। বাড়ির মালিক জানান, কয়েক দিন আগে সিঁড়ির কাছে একটি বড় সাপ দেখা গিয়েছিল। অনুমান করা হচ্ছে, তার বাচ্চাগুলিই কোনওভাবে ট্যাঙ্কে ঢুকে পড়েছিল। সব সাপ নিরাপদে সরিয়ে নেওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। তবে এই অভিজ্ঞতা তাঁদের কাছে মনে রাখার মতো এক ভয়ঙ্কর ঘটনা হয়ে থাকবে।

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড