Loading live market data...
Loading active stocks...
Connecting...

তামিলনাড়ুতে মহানাটক, বিজয়ের দলকে সমর্থন জানাল এআইএডিএমকের সি ভি সম্মুগম গোষ্ঠী

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক। জয়ললিতার-এমজিআরের এআইএডিএমকের মধ্যে ভাঙনের সম্ভাবনা! গতকাল, সোমবারই এআইএডিএমকের মধ্যে ভাঙনের খবর সামনে আসে। আর আজ, মঙ্গলবার একধাপ এগিয়ে এআইএডিএমকের সি ভি সম্মুগম গোষ্ঠীর নেতারা সমর্থন জানালেন তামিলনাড়ুর বর্তমান শাসক দল টিভিকে-কে। গতকাল থেকেই জল্পনা চলছিল, সি ভি সম্মুগম গোষ্ঠী এআইএডিএমকে ভেঙে বিজয়ের দলের সঙ্গে যুক্ত হতে পারে। যদিও সেটা করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন সি ভি সম্মুগম গোষ্ঠীর নেতারা। মূলত এআইএডিএমকের বর্তমান সভাপতি পলনিস্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েই এখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে দলটি। যা তামিলভূমে নতুন রাজনৈতিক সমীকরণের সৃষ্টি করেছে।

আরও পডুন: মুখ্যমন্ত্রী হয়েই অ্যাকশনে বিজয়! ধর্মীয় স্থান ও স্কুলের কাছে থাকা মদের দোকান বন্ধের নির্দেশ

এদিন সকালে টিভিকে-কে সমর্থন জানানোর কথা ঘোষণা করে এআইএডিএমকের সি ভি সম্মুগম গোষ্ঠী। কেন এই সিদ্ধান্ত? সাংবাদিকদের মুখোমুখি হয়ে এআইএডিএমকে নেতা সি ভি সম্মুগম জানান, ‘আমাদের দলের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। দলকে বাঁচাতে হবে। সেই কারণে আমরা ঠিক করেছি টিভিকে-কে সমর্থন জানাব। এতদিন জানতাম আমাদের দল ডিএমকের বিরুদ্ধে লড়ছে। ৫৩ বছর ধরে এই বিরোধী রাজনীতি করে এসেছি আমরা। কিন্তু আচমকাই দেখলাম দলের অন্দরে কথা হচ্ছে ডিএমকে-র সঙ্গে জোটের বিষয়ে। সরকার গড়তে আমাদের কাছে প্রস্তাব পাঠায় স্ট্যালিনের দল। আমরা সেই প্রস্তাবে সম্মতি দিইনি। যদি ডিএমকে-র সঙ্গে জোট করি তাহলে আমাদের দলের আর কোনও অস্তিত্ব থাকবে না। তাই আমরা বিজয়ের দল টিভিকে-কে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ বিজয় জনগণের মুখ্যমন্ত্রী।’

তবে সি ভি সম্মুগম জানিয়েছেন, তাঁরা টিভিকে-তে (তামিলাগা ভেট্টির কাঝাগাম) যোগ দেবেন না। শুধু সরকারকে সমর্থন জানাচ্ছেন। এআইএডিএমকে ভাঙার কোনও ইচ্ছা নেই। তবে তামিলনাড়ুুর রাজনৈতিক মহলের জল্পনা, ইতিমধ্যেই বিজয়ের দলে যোগ দিতে এআইএডিএমকের কয়েকজন বিধায়ক যোগাযোগ করেছেন। তবে এনডিএ জোট ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন সি ভি সম্মুগম। 

ফ্ল্যাটের বিনিময়ে চাকরি!‌ সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

মোদির উপস্থিতিতে দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

জলের ট্যাঙ্ক খুলতেই বেরিয়ে এল ১১ টি সাপ, আতঙ্কে পরিবার

চাপ বাড়ছে স্টারমারের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্তফার‌ দাবিতে সরব ৭০ সাংসদ

এলিজাবেথ টেলরের স্বর্ণযুগের গ্ল্যামার ফিরিয়ে আনতে কানে হাজির হচ্ছেন তারা সুতারিয়া

নিমিষে বানান বিটরুট বাটারমিল্ক, রোজ খেলে বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা

পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান দখলের লক্ষ্যে ইন্টার কাশীর বিপক্ষে আজ খেলতে নামছে মোহনবাগান

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

দক্ষিণবঙ্গে বৃষ্টি-বিরতিতে বাড়বে গরম, উত্তরবঙ্গে দুর্যোগ চলবে

গরমে হাইড্রেটেড থাকার সুস্বাদু রেসিপি, ১০ মিনিটে তৈরি  ওয়াটারমেলন ফেটা স্যালাড

দলকে জেতানোর পরেও শাস্তি পেলেন দিল্লির অধিনায়ক, কী অপরাধ করেছেন অক্ষর প্যাটেল?

গুরুতর অসুস্থ টুটু বসু, রয়েছেন ভেন্টিলেশনে