Loading live market data...
Loading active stocks...
Connecting...

টেক অফের মুহূর্তেই বিমানের ডানায় আগুন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ২৮০ জন যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে আজ, মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। টেক অফের মুহূর্তেই বিমানের ডানায় আগুন লাগে। সেই সময়ে তাতে ছিলেন ২৮০ জন যাত্রী। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়।

সূত্রের খবর, এদিন সকালে ইত্তিহাদের চেন্নাই-আবুধাবি ফ্লাইটটি অবতরণের ঠিক আগে পাইলটরা দেখেন বিমানের বাম ডানা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতির সামাল দিতে তারা সঙ্গে সঙ্গেই টেক-অফ বাতিল করে জরুরি সতর্কতা জারি করেন। মুহূর্তের মধ্যেই বিমানটি রানওয়ে থেকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তারা গিয়ে দেখেন বিমানের ডানায় আগুন লেগেছে। যদিও সেই অগুন তারা নিভিয়ে দেন। কর্তৃপক্ষ জানায়, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কোনও যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে পুরো ফ্লাইটটি বাতিল বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ ৫০০টি পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে চমক দিলেন মডেল, পরিচয় জানেন?

এদিকে, কী কারণে বিমানের ডানায় আগুনের সূত্রপাত হলো তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও জানানো হয়েছে। ঘটনাটি ঘিরে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

ব্যাটারদের দাপটে পিছিয়ে পড়ছেন টি-টোয়েন্টি বোলাররা? বড় মন্তব্য দ্রাবিড়ের

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত একাধিক

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের