সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারলেন না শুভমন গিলরা। ওপেনার সাই সুদর্শন ও ওয়াশিংটন সুন্দরের জোড়া অর্ধশতরানের সুবাদে খানিকটা মুখরক্ষা হল। মঙ্গলবার (১২ মে) প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলল গুজরাত টাইটান্স।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে গুজরাতকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকে হায়দরাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে চাপে পড়ে যান গুজরাতের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। তৃতীয় ওভারে বল করতে এসে শুভমনকে (৫) ফিরিয়ে গুজরাতকে প্রথম ধাক্কা দেন প্রফুল হিঙ্গে। ওই ধাক্কার জেরে রান তোলার গতি শ্লথ হয়ে যায়। ষষ্ঠ ওভারে বল করতে এসে জস বাটলারকে (১১ বলে ৭) সাজঘরে ফেরান প্রফুল। পাওয়ার প্লে শেষে গুজরাতের রান দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৩৪। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে ওই ধাক্কা সামলানোর চেষ্টা চালান সাই সুদর্শন ও নিশান্ত সান্ধু। দশম ওভারে বল করতে এসে সান্ধুকে (১৪ বলে ২২) ফিরিয়ে ৩৮ রানের পার্টনারশিপ ভাঙেন হায়দরাবাদ অধিনায়ক কামিন্স।

এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন সাই ও ওয়াশিংটন সুন্দর। হায়দরাবাদের বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন দুই ব্যাটার। একা কুম্ভ হয়ে লড়াই করা সাই সুদর্শন ৩৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান করেন। ১৩.৩ ওভারে শতরানের গণ্ডি টপকে যায় গুজরাত। ১৭তম ওভারে বল করতে এসে সাই সুদর্শনকে (৪৪ বলে ৬১)ফিরিয়ে ৬০ রানের জুটি ভাঙেন সাকিব হুসেন। এর পরে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন ওয়াশিংটন সুন্দর। পঞ্চম উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে খেলে প্রথমে দলকে দেড়শো রানের গণ্ডি পার করে দেন দুজনে। ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন সুন্দর। কিন্তু পরের বলেই খোঁচা দিতে গিয়ে ঈশান কিশনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। শেষ পর্যন্ত রানেই থমকে যায় গুজরাতের ইনিংস। জেসন হোল্ডার ১১ ও রাহুল তেওয়াতিয়া চার রানে অপরাজিত থাকেন।

আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় দাপাদাপি, দিনহাটায় পুলিশের জালে তৃণমূলের যুব সভাপতি

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে

বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে