হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ফের অশান্তির আঁচ।একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার পর গোটা অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিস্থিতি এতটাই স্পর্শকাতর হয়ে উঠেছে যে, হাজার হাজার নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আন্তর্জাতিক উদ্ধার অভিযানও আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনার পর জাতিসংঘের তত্ত্বাবধানে চলা নাবিক উদ্ধারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে বহু জাহাজ এবং হাজার হাজার নাবিক আটকে রয়েছেন।যদিও মার্কিন কর্মকর্তা হামলার ধরন বা ঘটনার বিস্তারিত প্রকাশ করেননি , তেমনই ইরানও এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। হামলায় জাহাজের ব্রিজ (চালকের কক্ষ) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্যাপ্টেন জানিয়েছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। একইসঙ্গে এলাকায় চলাচলরত সব জাহাজকে সতর্কতা অবলম্বন করে চলাচল করতে এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের রামগড়ে ট্রাক ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৭

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার ভিত্তিতে পারস্য উপসাগরে আটকে থাকা ১১ হাজারেরও বেশি নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু হয়েছিল। ইতিমধ্যে কয়েকটি জাহাজকে নিরাপদে সরিয়ে নেওয়াও সম্ভব হয়েছিল। তবে সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় পুরো অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। আইএমও-র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এক বিবৃতিতে বলেন, নাবিকদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব নয়। তিনি আরও জানান, ওমান উপসাগরেও একটি জাহাজে হামলার খবর পাওয়া গিয়েছে। যদিও সেই জাহাজটি আইএমওর উদ্ধার পরিকল্পনার অন্তর্ভুক্ত ছিল না। আন্তর্জাতিক নাবিক দিবস উপলক্ষে তিনি পারস্য উপসাগরে আটকে থাকা হাজার হাজার নাবিকের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা সামাজিক মাধ্যম ‘এক্স’-এ জানিয়েছে, নির্ধারিত নৌপথ ছেড়ে অন্য রুটে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায় তারা নেবে না। এমন জাহাজ বিমা বা অন্য কোনো আইনি সুরক্ষাও পাবে না। সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে জাহাজের মালিক, অপারেটর এবং ক্যাপ্টেনকেই।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর