সমালোচনার ঝড় উঠতেই ব্যক্তিগত গণ‍ৎকারকে পদ থেকে সরিয়ে দিলেন বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সমালোচনার ঝড় উঠতেই জ্যোতিষী  রাধান পণ্ডিত ভেট্রিভেলকের নিয়োগ বাতিল করলেন মুখ্যমন্ত্রী সি যোশেফ বিজয়। মূলত পণ্ডিতকে নিয়োগের পর থেকেই বিরোধী শিবিরের পাশাপাশি জোটসঙ্গী বিদুথালাই চিরুথাইগল কাচ্চির (ভিসিকে) সরব হয়েছিল। রাজনৈতিক চাপ বাড়তেই শেষ পর্যন্ত পিছু হটল টিভিকের প্রধান।

প্রশাসনিক প্রধানের দায়িত্ব নেওয়ার পরেই রাধান পণ্ডিত ভেত্রিভেলকে প্রথমে মুখ্যমন্ত্রীর বিশেষ দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি পেশায় জ্যোতিষী হওয়ায় প্রশাসনিক পদে তাঁর নিয়োগ প্রশ্নের মুখে পড়ে। বিরোধীরা কটাক্ষ করে দাবি করে, ‘সরকার কি এখন জ্যোতিষশাস্ত্র মেনে চলবে?’ বিতর্ক আরও তীব্র হয় যখন জানা যায়, ভেত্রিভেলই নাকি আগে থেকেই বিজয়ের নির্বাচনী সাফল্যের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এমনকি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়সূচি বদলানোর পরামর্শও তাঁর থেকেই এসেছিল বলে খবর ছড়ায়। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে ৭১১টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়ে যতটা প্রশংসা কুড়িয়েছিলেন বিজয়, ঠিক ততটাই সমালোচনার মুখে পড়েছিলেন  রাধান পণ্ডিত ভেত্রিভেলকে অফিসার আন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে বসিয়ে।  

আরও পড়ুনঃ অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, কোন রোগে ভুগছেন কংগ্রেস নেত্রী?

যদিও টিভিকে নেতা সিটি নির্মল কুমার সাংবাদিকদের সামনে দাবি করেন, ‘ভেত্রিভেল কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ছিলেন না। তাঁর মূলত দলের মিডিয়া হ্যান্ডলার ও মুখপাত্র হিসেবে কাজ করার কথা ছিল। তিনি যে পেশার-ই হোন না কেন, তাঁর নিয়োগ সেই কারণেই করা হয়েছিল।’ তবে জোট রাজনীতির সমীকরণ ও ক্রমবর্ধমান সমালোচনার চাপ সামলাতেই শেষ পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে