অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি, কোন রোগে ভুগছেন কংগ্রেস নেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকমাস ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি।  একাধিকবার ভর্তিও হয়েছেন হাসপাতালে। বুধবার (১৩ মে) এক সূত্রে জানা গিয়েছে, সোনিয়া গান্ধির একটি অস্ত্রোপচার হবে। তার জন্য তাঁকে গুরুগ্রামের একটি  বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

৭৯ বছর বয়সী রাজ্যসভা সাংসদ দিল্লি ও দেশের একাধিক জায়গায় একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদিও গুরুতর কিছু সমস্যা ছিল না। এর আগে চলতি বছরের মার্চ মাসে অস্বস্তি বোধ করার পর  কংগ্রেস নেত্রীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার আগে জানুয়ারির শুরুতে শ্বাসকষ্টের সমস্যার কারণে  তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময়ে চিকিৎসকরা দিল্লির শীত ও ক্রমবর্ধমান দূষণের কারণে সৃষ্ট ব্রঙ্কিয়াল অ্যাজমার মৃদু প্রকোপকে তাঁর অসুস্থতার কারণ হিসেবে উল্লেখ করেছিলেন।  তাঁর  অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যে  উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অনেকেই। তবে অস্ত্রোপচারটি কী ধরনের সে বিষয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।    

আরও পড়ুন: ভবানীপুরের বিধায়ক পদেই শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, ২০২৫ সালে সোনিয়া গান্ধিকে অন্তত তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই সময়ে তিনি শিমলা ও দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন। পেটের সমস্যা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল। বয়স ৭৯ বছর হলেও এখনও দাপটের সঙ্গে রাজনীতি করে চলেছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী।  বর্তমানে তিনি দলের সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে