ভাইঝির বিয়ের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন গ্যাস সিলিন্ডার, সোজা ঠাঁই শ্রীঘরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের বরাবাঁকির রামনগরে সামনে আসল এক সিনেমার মতো দৃশ্য। বাড়িতে বিয়ের শানাই বাজছে, অতিথিদের আনাগোনা, কিন্তু রান্নাঘরে নেই গ্যাস সিলিন্ডার। বুকিং নম্বর হাতে নিয়েও দিনের পর দিন গ্যাসের সিলিন্ডার না পেয়ে শেষমেশ অভিযোগ জানাতে তহসিলে গিয়েছিলেন এক যুবক। আর সেই অভিযোগ জানাতে গিয়েই বিপত্তি। যুবককে গ্রেফতার করার অভিযোগ উঠল এসডিএমের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এখন জেলাজুড়ে চাঞ্চল্য।

রামনগরের বারহানপুরওয়া গ্রামের বাসিন্দা শিবমোহনের বুধবার বিয়ে। বাড়িতে বরযাত্রার প্রস্তুতি, আত্মীয়-স্বজনের ভিড়, কিন্তু রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার না পাওয়ায় বিপাকে পড়ে পরিবার। অভিযোগ, শ্রী লোধেশ্বর ইন্ডিয়ান গ্যাস এজেন্সিতে এক সপ্তাহ আগে বুকিং করেও সিলিন্ডার পাননি তিনি। হাতে ছিল ডিএসি নম্বরও, তবুও বারবার ঘুরেও মেলেনি গ্যাস। শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় রামনগর তহসিলে যান শিবমোহন। ঠিক সেই সময় সেখানে পৌঁছান এসডিএম আনন্দ তিওয়ারি। ভুক্তভোগীর দাবি, তিনি গাড়ি থেকে নামতেই নিজের সমস্যার কথা বলতে শুরু করেন। কিন্তু অভিযোগ শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন এসডিএম। সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশকর্মীদের নির্দেশ দেন শিবমোহনকে আটক করতে। পুলিশ তাকে থানায় নিয়ে গেলে বিয়ের বাড়িতে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। যদিও প্রায় দুই ঘণ্টা পর শিবমোহনকে ছেড়ে দেওয়া হয়, তবুও মেলেনি গ্যাস সিলিন্ডার। ফলে বিয়ের দিনেও বাড়ির উঠোনে কাঠ জ্বালিয়ে রান্না করতে বাধ্য হচ্ছে পরিবার।

আরও পড়ুনঃধর্মীয় জায়গায় লাউডস্পিকার বাজানো নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

অন্যদিকে, এসডিএম আনন্দ তিওয়ারির দাবি, কিছু মানুষ গ্যাস সিলিন্ডারের ইস্যুতে তহসিলে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

জুটছে না ভাত, ছ’মাস ধরে বন্ধ বেতন, হাবড়া পুরসভার সামনে বিক্ষোভ কর্মীদের

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-বার্ধক্যদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন জানেন?

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘দরকার হলে জেলে পাঠান, টাকা ফেরত চাইবেন না’, কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরিহারা