১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে রেস্তোরাঁয় খেতে গেলে যে নরম, রসালো আর সুগন্ধে ভরা স্যামন মাছ পাওয়া যায়, তা খুব সহজেই তৈরি করা যায় ঘরের রান্নাঘরেই। অল্প কয়েকটি উপকরণ, সামান্য সময় আর ওভেনের সাহায্যে তৈরি হয়ে যাবে মাখন-রসুনের অপূর্ব স্বাদের বেকড স্যামন। স্বাস্থ্যকর পুষ্টিকর এবং অত্যন্ত সুস্বাদু এই পদ দুপুর কিংবা রাতের খাবারে এনে দেবে একেবারে রেস্তোরাঁর আমেজ।

উপকরণ

স্যামন মাছ কয়েক টুকরো

লেবুর রস ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ

লবণ স্বাদমতো

বাটার ২ টেবিল চামচ

রসুন কুচি ১ টেবিল চামচ

ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

প্রণালী

১. প্রথমে মাছ ভালভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর লেবুর রস,গোলমরিচ গুঁড়ো ও লবণ মিশিয়ে মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

২. এরপর একটি বেকিং ট্রেতে বাটার ব্রাশ করে নিন। মেরিনেট করা মাছগুলো সাজিয়ে তার উপর রসুন কুচি ছড়িয়ে দিন। চাইলে সামান্য অতিরিক্ত বাটারও ছড়িয়ে দিতে পারেন।

৩. ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে আগে থেকে গরম করে মাছ ১০ থেকে ১২ মিনিট বেক করুন। মাছ সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

তারপর, গরম গরম বেকড স্যামন বাটার রাইস, ম্যাশড পটেটোর সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে অসাধারণ। একবার বানালেই এই সহজ রেসিপি আপনার পরিবারের প্রিয় হয়ে উঠবে।

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি