চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে ভারতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে একাধিক বার্তা গত কয়েকদিন ধরেই দিচ্ছেন। হিসেব করে জিনিসপত্র কেনার কথাও বলেছেন। জ্বালানি সঙ্কটের কারণে বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির আশঙ্কাও করা হচ্ছে। এই আবহেই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। চিনি রপ্তানির উপর  জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। জানানো হয়েছে অপরিশোধিত ও পরিশোধিত সাদা চিনি রপ্তানির উপর এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই  নিষেধাজ্ঞার  মেয়াদ আরও বৃদ্ধি করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।  

সূত্রের খবর, দেশে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাজিলের পর ভারতই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ। গতকাল, বুধবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানি বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি ১৩ মে-র আগে রপ্তানি প্রক্রিয়া শুরু হয়ে থাকে অথবা নির্দেশটি কার্যকর হওয়ার আগেই চিনি শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়ে থাকে, তবে সেই পণ্যগুলিকে রপ্তানির জন্য অনুমতি দেওয়া হবে। 

সংবাদসংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, রপ্তানির জন্য অনুমোদিত ১৫ লক্ষ মেট্রিক টনের মধ্যে ব্যবসায়ীরা প্রায় ৮ লক্ষ টনের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন। ভারত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার পর নিউইয়র্কে অপরিশোধিত চিনির ফিউচার মূল্য ২ শতাংশের বেশি বেড়েছে। অন্যদিকে লন্ডনে সাদা চিনির ফিউচার মূল্য ৩ শতাংশ বেড়েছে। জানা গিয়েছে, চলতি বছরে ভারতের প্রধান আখ উৎপাদনকারী অঞ্চলগুলোতে ফলন কম  হয়েছে। মনে করা হচ্ছে ফলন কমের কারণে টানা দ্বিতীয় বছর আখের উৎপাদন চাহিদার তুলনায় কম হবে। সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।   

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?