চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি দেওয়ার নামে প্রতারণা! রাজ্যজুড়ে বেআইনিভাবে টাকা লেনদেনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ। গতকাল, বুধবার (১৩ মে) রাতে বীরভূমের দু’টি জায়গায় হানা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল কৌশিক ঘোষ এবং মিহির চন্দ্র সাহা। অভিযোগ, স্কুলে চাকরি দেওয়ার নাম করে মুর্শিদাবাদের বড়ঞা থানার সাহোড়া পঞ্চায়েতের সাদপুর এলাকার মোট ছ’জনের কাছ থেকে প্রায় ৯৩ লক্ষ টাকা তুলে ছিলেন অভিযুক্তরা। পরবর্তীতে চাকরি না পেয়ে ধৃতদের কাছ থেকে টাকা ফেরত চান ওই ছয়জন। অভিযোগ, সেই টাকা পাননি তাঁরা।

এরপর বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এতদিন পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন এক অভিযোগকারী। ধৃতরা বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তারা জীবনকৃষ্ণের এজেন্ট হিসেবেই একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা তুলত বলে পুলিশের অনুমান।

আরও পডুন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ নতুন নয়। একাধিকবার এই অভিযোগ সামনে এসেছে। গত বছর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর গ্রামের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। সেই সময়ে জীবনকৃষ্ণ ও তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা লেনদেনের প্রমাণ মিলেছিল বলে ইডি সূত্রে খবর। বর্তমানে জেলবন্দি রয়েছেন জীবনকৃষ্ণ সাহা।

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

চাকরি ছেড়ে পাহাড়ে ম্যাগির দোকান, একদিনে যুবকের আয় ২৪ হাজার টাকা

স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত ১৫

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি