হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার-পশ্চিমবঙ্গ সহ ১১ রাজ্যে আগেই হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) (SIR) কাজ। এবার আরও ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার প্রক্রিয়ার ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (১৪ মে) কমিশনের তরফে জানানো হয়েছে, ‘জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে আপাতত এসআইআর প্রক্রিয়া হচ্ছে না। দুই কেন্দ্রশাসিত অঞ্চল ও হিমাচল প্রদেশ বাদে বাকি ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসুমারির সঙ্গেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলবে।’

গত বছরে প্রথমে বিহারে এসআইআর চালু করেছিল নির্বাচন কমিশন (ECI)। এর পর পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ-সহ ১০ রাজ্যে ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ হয়েছে। এবার তৃতীয় ধাপে আরও ১৬টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৩৭ কোটি ভোটারকে নিয়ে হবে এই যাচাই প্রক্রিয়া। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩.৯৪ লক্ষ বুথ লেভেল অফিসার বা বিএলওকে (BLO) দায়িত্ব দেওয়া হচ্ছে।  দেশের রাজধানী দিল্লিতেও হবে এসআইআর। তবে তৃতীয় ধাপে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করতে হাতে বেশ কিছুটা সময় নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কারণ কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, এবারে এসআইআর প্রক্রিয়াটি শেষ করে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চলতি বছরের অক্টোবর মাসের ৭ তারিখে।

আরও পডুন: ‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখে আবহাওয়ার পরিস্থিতি দেখে ভবিষ্যতে সেখানে এসআইআর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। তৃতীয় ধাপের এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ‘ভোটার তালিকা স্বচ্ছ করতেই এই উদ্যোগ।’ ভোটারদের এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। তৃতীয় ধাপে কোন কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে এসআইআর? কমিশন জানিয়েছে- ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, দমন ও দিউ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলঙ্গানা, পঞ্জাব কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি এবং ত্রিপুরাতে হবে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ। 

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?