ফের পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া-এর সীমান্তবর্তী বাজৌর জেলায় ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন নিরাপত্তাকর্মী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন নিরাপত্তাকর্মী। 

সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে আফগানিস্তান সীমান্তসংলগ্ন বাজৌর জেলার একটি স্কাউট ক্যাম্পকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলাকারীরা জোর করে ক্যাম্পের ভিতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীরা আটকানোর চেষ্টা করে। বিস্ফোরণে ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের দেওয়াল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই ৮ জন নিরাপত্তাকর্মী নিহত হন। একই সঙ্গে আশপাশে থাকা এক সাধারণ নাগরিকও প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে গোয়েন্দা সংস্থাগুলি হামলার সঙ্গে জড়িতদের খুঁজছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাস দমনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। 

‘আগে দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ’, নাগরিকত্ব মামলায় বড় বার্তা সুপ্রিম কোর্টের

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, অভিযুক্ত ৪

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!