প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া নিট ইউজির নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সারা দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে জানানো হয়েছে, আগামী ২১ জুন পুনরায় অনুষ্ঠিত হবে মেডিক্যালের এই প্রবেশিকা পরীক্ষা।

গত ৩ মে দেশজুড়ে নিট ইউজি পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রায় ২৩ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু পরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই গোটা দেশে তীব্র বিতর্ক শুরু হয়। বিশেষ করে রাজস্থানে তদন্তে উঠে আসে, কিছু পরীক্ষার্থীর হাতে আগেভাগেই সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। তারপরেই বাতিল হয় নিট ইউজি। তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে।

আরও পড়ুন: মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ, CNG-র দামবৃদ্ধিতে নাজেহাল নিত্যযাত্রীরা

তদন্তে উঠে এসেছে, ফাঁস হওয়া সম্ভাব্য প্রশ্নপত্রে মোট ৪১০ টি প্রশ্ন ছিল। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশন জানান, পরীক্ষার পর মিলিয়ে দেখা যায়, এর মধ্যে অন্তত ১২০ টি রসায়নের প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্নই নয়,উত্তর বিকল্পগুলিও একই ছিল। সুত্রের খবর, সম্ভাব্য প্রশ্নসেটের ২৮১ টি প্রশ্নের মধ্যে ১৩৫ টি প্রশ্ন মূল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। এই তথ্য প্রকাশ্যে আসার পর প্রশ্নফাঁসের অভিযোগ আরও জোরালো হয়ে ওঠে।

এরপরই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে এনটিএ ৩ মে-র পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি বিষয়টির তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সংস্থা জানিয়েছে, নতুন করে পরীক্ষার জন্য কোনও আবেদন করতে হবে না। অতিরিক্ত কোনও পরীক্ষার ফিও নেওয়া হবে না। ইতিমধ্যে জমা দেওয়া পরীক্ষার ফি পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। তবে নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, যা নির্দিষ্ট সময়ে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে। ২১ জুনের এই পরীক্ষাকে ঘিরে নতুন করে প্রস্তুতি শুরু করেছেন লক্ষ লক্ষ শিক্ষার্থী। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষাকে কেন্দ্র করে এবার স্বচ্ছ ও নির্ভুল ব্যবস্থা নিশ্চিত করার দিকে বিশেষ নজর দিচ্ছে এনটিএ।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম