রাইস বোলে চাই না ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাইস বোল অর্ডার দিয়ে ভাতই বাদ ! শুনতে অবাক লাগছে? বেঙ্গালুরুর এক যুবক এরকমই কাণ্ড ঘটিয়েছে। ভাতের বদলে হাতে যা পেলেন, নেটিজেনদের একটাই প্রশ্ন- এত বুদ্ধি এতদিন কোথায় লুকিয়ে ছিল? খাবার অর্ডার করার সময় আমরা সাধারণত বাড়তি চিজ, কম ঝাল বা পেঁয়াজ বাদ দেওয়ার মতো অনুরোধ করি। কিন্তু জাহলে খান নামে বেঙ্গালুরুর এক বাসিন্দা সেই চেনা নিয়ম ভেঙে একেবারে অন্য পথ বেছে নিলেন। তিনি জমাটো-র মাধ্যমে ক্যালিফোর্নিয়া বুরিটো থেকে একটি ‘পেরি পেরি পটেটো রাইস বোল (মিনি)’ অর্ডার করেন।

তবে অর্ডারের আসল মজা ছিল কাস্টমাইজেশনে। তিনি প্রথমেই ‘রাইস বোল’ থেকে ভাত বাদ দেন। তারপর একে একে কালো বিনস, পিন্টো বিনস, ভাজা পেঁয়াজ, ক্যাপসিকাম, কর্ন সালসা, সাওয়ার ক্রিম, টমেটো-পেঁয়াজের সালসা এবং আরও কয়েকটি উপকরণও সরিয়ে দেন। অর্থাৎ, পুরো খাবারে কার্যত রেখে দেন শুধু পেরি পেরি মশলা মাখানো আলু। অবিশ্বাস্য হলেও সত্যি, রেস্তোরাঁ ঠিক সেই নির্দেশ মেনেই খাবার পাঠায়। ডেলিভারি বক্স খুলে তিনি দেখেন, কালো রঙের একটি বাটিতে ঠাসা রয়েছে শুধু ভাজা আলুর টুকরো। দেখতে যেন রাইস বোল নয়, বরং আলুর বিশেষ স্ন্যাকস। ট্যাক্স সহ এই খাবারের মোট বিল হয় ২৬২ টাকা। 

আরও পড়ুন: ‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

এই খাবারের ছবি সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহলে খান লেখেন, ‘আমি সেই মানুষ, যে ডায়েট কোক থেকে কোকটাই বাদ দিয়ে অর্ডার দেয়।’ তার এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ মন্তব্য করেন,’এ তো জিরা ছাড়া জিরা আলু!’ আরেকজন লেখেন, ‘৫৯ টাকায় আলাদা পপকর্ন পটেটো পাওয়া যায়।’

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ