ভালবেসে ৩৮ বছরের ছোট তরুণীকে বিয়ে, তারপর যা বললেন বৃদ্ধ…

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়সের ব্যবধান ৩৮ বছর। ২২ বছরের তরুণীর গলায় মালা পরালেন ৬০ বছরের বৃদ্ধ। সেই বিয়েকেই ঘিরে এখন তুমুল চর্চা বিহারের কাটিহারে। চায়ের দোকানের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়ার টাইমলাইন, সর্বত্র একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ‘ভালবাসার সত্যিই কি কোনও বয়স হয়?’ কেউ বলছেন, ‘এ এক নিখাদ প্রেমের গল্প’, আবার কেউ অবাক হয়ে বলছেন, ‘এও কি সম্ভব!’ 

জানা গিয়েছে, দীর্ঘ দু’বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন ওই তরুণী ও সুগ্রীব পাসওয়ান নামে ৬০ বছরের বৃদ্ধ। তবে তাদের সম্পর্কের কথা ঘুণাক্ষরেও টের পায়নি পরিবারের সদস্য কিংবা পড়শিরা। তবে, গ্রামবাসীরা একটি নির্জন স্থানে দুজনকে একসঙ্গে দেখতে পান। এরপর বিষয়টি দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকে অবাক হলেও পরে পঞ্চায়েতের সামনে দুজনকে ডেকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তরুণী স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজের ইচ্ছাতেই এই বিয়ে করছেন এবং কারও কোনও চাপ নেই। একই কথা জানান সুগ্রীব পাসওয়ানও।

আরও পড়ুনঃ গায়কের উপর দু’ঘন্টা ধরে ‘টাকার বৃষ্টি’, কোথায় ঘটল এমন ঘটনা?

তরুণীর কথায়, ‘দুই বছরের সম্পর্কের পর আমরা বুঝেছি আমরা একে অপরকে ভালবাসি। পরিবার থেকেও কোনও বাধা নেই।’ অন্যদিকে সুগ্রীব বলেছেন, ‘আমার ভালবাসা শেষ পর্যন্ত সফল হয়েছে। এখন আমরা একসঙ্গেই থাকব।’ এই বিয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ এটিকে ভালবাসার জয় বলছেন, আবার কেউ সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করা এক সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে কাটিহারের এই ঘটনা আবারও মনে করিয়ে দিল-ভালবাসা কখনও কখনও বয়স, সমাজ আর সব হিসাবকেই হার মানায়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল