গায়কের উপর দু’ঘন্টা ধরে ‘টাকার বৃষ্টি’, কোথায় ঘটল এমন ঘটনা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক ভজন ও লোকসঙ্গীতের অনুষ্ঠানে অবিশ্বাস্য দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন উপস্থিত দর্শকরা। সামাজিক মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল সেই ভিডিও। ঘটনাটি ঘটে গুজরাটের জুনাগড় জেলার মালিয়া হাটিনা এলাকায়।

সূত্রের খবর, একটি ধর্মীয় ও আধ্যাত্মিক সমাবেশে, যেখানে জনপ্রিয় ভজন শিল্পী কবিরাজ জিগনেশ গান করছিলেন। ভগবৎ জ্ঞান যজ্ঞ সম্পর্কিত এই অনুষ্ঠানে ভক্তিগীতি ও লোকসঙ্গীতের মাধ্যমে পরিবেশ ভরে ওঠে আধ্যাত্মিক আবহে। কিন্তু সেই শান্ত ভক্তির পরিবেশই কিছুক্ষণের মধ্যে এক অন্য রূপ নেয়। ভিডিওতে দেখা যায়, গান চলাকালীন হঠাৎ করেই দর্শকসারি থেকে মঞ্চের দিকে উড়ে আসছে একের পর এক টাকার নোট। প্রথমে হাতে করে ছুড়ে দেওয়া হলেও, পরে কেউ কেউ নগদ টাকায় ভর্তি ব্যাগ ও বস্তা নিয়ে এসে মঞ্চের দিকে এগিয়ে যায়। নগদ টাকা ওই ভজন শিল্পীর উপর ছড়াতে শুরু করেন উৎসুক দর্শকরা। মুহূর্তেই মঞ্চের উপর জমে যায় টাকার স্তূপ। অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক ও আয়োজকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, ভক্তি ও উচ্ছ্বাসের জোয়ারে হিমশিম খেয়ে যায়। দর্শকরা গানের তালে, দুলতে দুলতে টাকা ছড়াতেই থাকেন। এত কিছুর মাঝেও শিল্পী জিগনেশ তাঁর সঙ্গীত পরিবেশনা চালিয়ে যান। ভক্তিমূলক আবহ বজায় রেখে ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকশিল্পী মায়াভাই আহিরের পুত্র জয়রাজ আহিরও, যিনি ভক্তদের এই উচ্ছ্বাসেও অংশ নেন।

আরও পড়ুনঃ ফের পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ৯, আহত একাধিক

আয়োজকদের দাবি, এই অর্থ কোনও ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং তা ধর্মীয়, সেবামূলক ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। তবে এই ‘টাকার বৃষ্টি’ এখন সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ফেলেছে। কেউ একে গভীর ভক্তির প্রকাশ বলছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন এর আড়ম্বর ও প্রদর্শনশীলতা নিয়ে। সব মিলিয়ে, ভক্তি ও বিতর্ক মিলিয়ে এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

শ্রেয়স নন, ভারতের টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে কাকে পছন্দ রবি শাস্ত্রীর

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনসেলোত্তি

প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী