মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! নিহত ৩, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি ভারী যানবাহনের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের, আহত আরও দুই। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে উল্টে যাওয়া ট্রাক থেকে ছড়িয়ে পড়ে সাদা রঙ ও রাসায়নিকের বস্তা। আর সেই বস্তার নীচে চাপা পড়ে যায় কিছুজন। প্রায় দুই ঘণ্টা ধরে থমকে থাকে এক্সপ্রেসওয়ের চারটি লেন, যার ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সূত্রের খবর, পুনে  থেকে মুম্বইমুখী KA-56-2199 নম্বরের একটি ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা RJ-19-GG-4175 নম্বরের ট্রাক এবং MH-04-GR-2874 নম্বরের একটি কন্টেইনার ট্রাককে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে তিনটি যানবাহনই রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনায় KA-56-2199 ট্রাকের চালক, ক্লিনার এবং আরও এক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।  এখনও পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের মধ্যে রয়েছেন রাজস্থানের বাসিন্দা বীর বলরাম এবং উত্তরপ্রদেশের জিশান আলী (৩১)। তাঁদের খোপোলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় তোলপাড় হবে এই ৮ জেলা

পুলিশের প্রাথমিক অনুমান, ট্রাকটির ব্রেক ফেল করায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকে থাকা রঙের কন্টেইনার ও পাউডারের বস্তা পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। ফলে মুম্বাইমুখী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় এবং সাময়িকভাবে সংযোগকারী রাস্তাও বন্ধ রাখতে হয়। খবর পেয়ে মাত্র ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ, আইআরবি টহল দল, দেবদূত সংস্থা ও হেল্প ফাউন্ডেশনের কর্মীরা। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসাবশেষ সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক করা হয় যান চলাচল।

জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন রবার্ট ওয়াধেরা

মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সফরে যাচ্ছেন, বিধানসভা কেন্দ্র ছাড়ার পরও কেন ঝটিকা সফর?‌

চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে চলল বেধড়ক মার, চাঞ্চল্য বোলপুরে

শো-এর আগে বড় ধাক্কা, বাতিল হল কানিয়ে ওয়েস্টের প্রথম ভারত কনসার্ট

কর্মী সমর্থকদের নিয়ে মুড়ি-মাছভাজায় ব্রেকফাস্ট সারলেন দিলীপ ঘোষ

সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় LIC-র দুর্দান্ত স্কিম, মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করে পান ১৯ লক্ষ টাকা

পুনের লিফটে মহিলাকে চড়-লাথি, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বন্ধ করা হয়েছিল গীতাপাঠের আসর, নিজেই হস্তক্ষেপ করে চালু করলেন মুখ্যমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন

বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল নেতা

অতিরিক্ত মদ্যপানের পর হ্যাংওভার? জেনে নিন নেশা কাটানোর সহজ উপায়