ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় তোলপাড় হবে এই ৮ জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জে প্রবেশ করতে চলেছে। এই অগ্রগতিকে ভারতের বর্ষা আগমনের প্রথম ধাপ হিসেবে ধরা হয়। আবহাওয়াবিদদের মতে, সবকিছু অনুকূলে থাকলে এ বছরও সময়ের আগেই দেশের মূল ভূখণ্ডে বর্ষার পদার্পণ ঘটতে পারে। ইতিমধ্যেই আইএমডি জানিয়েছে, আগামী ২৬ মে কেরলমে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। সাধারণত ১ জুন কেরলমে মৌসুমি বায়ুর আগমন ঘটে , ফলে এ বছর প্রায় ৬ দিন আগেই বর্ষার আগমন হওয়ার সম্ভাবনা বেশি।

এদিকে উত্তরবঙ্গে বর্ষার আগমনী বার্তা স্পষ্ট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার ও কোচবিহারে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে আলিপুরদুয়ারের কিছু এলাকায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী সাত দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে এবং অস্বস্তিজনক গরম আরও বাড়বে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

কলকাতায় আকাশ আংশিক মেঘলা। শনিবার সকালে তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ হওয়ায় অনুভূত তাপমাত্রা পৌঁছেছে ৩৭ ডিগ্রিতে। দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, হাওয়ার গতিবেগ ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বায়ুচাপ ১০০৪ মিলিবার এবং দৃশ্যমানতা ১৬ কিলোমিটার। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা খুবই কম হলেও দুপুর বা বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব