পুনের লিফটে মহিলাকে চড়-লাথি, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরুটা ছিল একেবারে সিনেমার দৃশ্যের মতো,লিফটের দরজা খুলতেই  সামান্য ধাক্কা, তারপর দু’জনের মধ্যে কিছুটা কথা কাটাকাটি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ছোট্ট ঝামেলা এমন ভয়ঙ্কর রূপ নেবে, তা হয়তো ভাবেননি কেউই। পুনের এক আবাসনের সিসিটিভি ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, আর সেই ভিডিও ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন, রাগ কি সত্যিই এখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে?

ঘটনাটি ঘটেছে পুনের একটি বহুতল আবাসনে।  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, লিফট থেকে বেরোনোর সময় এক যুবকের সঙ্গে আচমকাই ধাক্কা লাগে সেখানে দাঁড়িয়ে থাকা এক মহিলার। প্রথমে দু’জনের মধ্যে শুরু হয় কথাকাটাকাটি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন মহিলা যুবকটিকে চড় মারেন। প্রথমে যুবকটি নিজেকে সামলে নিলেও কিছুক্ষণ পর ফের তাকে ফের আঘাত করার চেষ্টা করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।  যুবকটি মহিলাকে জোরে ধাক্কা দেন। এরপর দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ক্রমেই ভয়ংকর রুপ নেয়। অভিযোগ, যুবকটি মহিলাকে চড় মারেন, মাটিতে ফেলে দেন এবং হাঁটু দিয়েও আঘাত করেন। শুধু তাই নয়, পরে কাছে থাকা একটি বালতি তুলে নিয়ে মহিলার মাথায় মারতে ও মহিলাকে চুল ধরে টানতেও দেখা যায় তাকে।

 

View this post on Instagram

 

A post shared by PUNE PULSE (@punepulse)

আরও পড়ুনঃ অতিরিক্ত মদ্যপানের পর হ্যাংওভার? জেনে নিন নেশা কাটানোর সহজ উপায়

এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, সামান্য ভুল বোঝাবুঝি কীভাবে এত ভয়ঙ্কর রূপ নিতে পারে? আবার কেউ বলছেন, “আজকাল মানুষের ধৈর্য লিফটের দরজার থেকেও দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে!” ঘটনার সত্যতা ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে এখনও কিছু জানা যায়নি।

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে ভোলানাথ

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

এবার আঙুলের ইশারাতেই মেসেজ পাঠান WhatsApp- এ , কীভাবে সম্ভব?

জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন রবার্ট ওয়াধেরা

মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সফরে যাচ্ছেন, বিধানসভা কেন্দ্র ছাড়ার পরও কেন ঝটিকা সফর?‌

চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে চলল বেধড়ক মার, চাঞ্চল্য বোলপুরে

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

কর্মী সমর্থকদের নিয়ে মুড়ি-মাছভাজায় ব্রেকফাস্ট সারলেন দিলীপ ঘোষ

বন্ধ করা হয়েছিল গীতাপাঠের আসর, নিজেই হস্তক্ষেপ করে চালু করলেন মুখ্যমন্ত্রী

ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন