চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে চলল বেধড়ক মার, চাঞ্চল্য বোলপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগ। শনিবার (১৬ মে) ঘটনাটি ঘটেছে বোলপুরের তাতালপুর কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। তারপর আক্রান্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় চুরির ঘটনা ঘটছে। কিন্তু কে বা কারা করছে, তা জানা যায়নি। এরই মধ্যে এদিন সকালে কলোনি এলাকার একটি বাড়ি থেকে অপরিচিত এক যুবককে বের হতে দেখা যায়। সেখান থেকেই শুরু হয় সন্দেহ। সঙ্গে সঙ্গে ওই যুবককে আটক করে স্থানীয় বাসিন্দারা। এরপর চোর সন্দেহে গাছে বেঁধে গণপিটুনি শুরু হয় বলে অভিযোগ।

আরও পড়ুন-বিজেপি কর্মীকে খুনের চেষ্টা! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূল নেতা

যদিও, চুরির ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। শুধু তাই নয়, মারধরের মুখে পড়ে সে আরও বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে। ইতিমধ্যে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করছেন তদন্তকারীরা এবং আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি, ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে বালুরঘাটে। সেই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছিল বালুরঘাটের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের আসইর এলাকা। অভিযোগ, বেধড়ক মারধরের জেরে এক কিশোরের কান ফেটে রক্তাক্ত হয়ে যায়। পরে গ্রামবাসীরাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে চার জনকে উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ। শিশু চুরির কোনও ঘটনা ঘটেনি। শুধুমাত্র গুজব ছড়িয়ে মারধর করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। 

মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…

হান্টাভাইরাস নিয়ে বড় আপডেট জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি মানুষের শরীরে কতদিন সক্রিয় থাকে

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! IPL-এ কড়া শাস্তির মুখে ঋষভ পন্থ

গরমে তৃষ্ণা মেটাচ্ছেন নানা পানীয় দিয়ে? জানেন শরবতের আসল ইতিহাস?

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে ভোলানাথ