স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হাড়হিম কড়া হত্যাকাণ্ড বাংলাদেশের শরীয়তপুরে! পারিবারিক অশান্তির জেরে স্বামীকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পরে দেহের বিভিন্ন অংশ আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়। তিনদিন পর মাংস ফ্রিজে রাখতে গিয়ে পচা গন্ধ বেরোতে থাকে। সেই দুর্গন্ধেই স্থানীয়দের সন্দেহ হয়। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত জিয়া সরদার মালয়েশিয়ার বাসিন্দা ছিলেন। প্রায় আট বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় হয়। সেই পরিচয়ের সুত্রেই আসমা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। গত বছর দেশে ফেরার পর শরীয়তপুরের চন্দ্রপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তারা। সেই সময় থেকেই তাদের অশান্তি ক্রমশ তীব্র হতে থাকে।

অভিযোগ, ১২ মে রাতে অশান্তি চরমে পৌঁছে যায়। সেই সময় আসমা লোহার রড দিয়ে জিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর ঘটনাটি গোপন রাখতে আসমা ছুরি দিয়ে দেহটি টুকরো টুকরো করেন এবং হাড় ও মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন। তিন দিন পর, শুক্রবার সন্ধ্যায় ড্রাম থেকে মৃতদেহের একটি অংশ বস্তায় ভরে আটং এলাকার বৃক্ষতলায় ফেলে আসেন। এরপর মৃতদেহের মাংসের অংশ নিয়ে আসমা যান শহরের পালং এলাকায় তার পুরনো ভাড়া বাড়ির এক ভাড়াটিয়ার ফ্রিজে রাখতে। কিন্তু তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পরায় স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন করেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ আসেন এবং আসমাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি খুনের কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।

আরও পড়ুন: জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন রবার্ট ওয়াধেরা

অভিযুক্ত আসমা আক্তার বলেন, ‘আমার স্বামী প্রায়ই আমাকে মারধর করতো। ১২ মে রাতে কথা-কাটাকাটি চরমে পৌঁছালে তাকে মাথায় রড দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। আমি বুঝতে পারিনি এতো জোরে আঘাত লাগবে। পরে চাকু দিয়ে মৃতদেহ টুকরো করে পুকুরে ফেলে দেই। আমি কখনও একটা পিঁপড়াও মারিনি। কিন্তু এই ঘটনা কীভাবে ঘটে গেলো বুঝতে পারিনি।’ অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে মাথাসহ হাড় উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত পায়ের অংশও অন্য একটি জায়গা থেকে উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান