বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি সেনা প্রধানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এবার আরও কড়া বার্তা দিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার নয়াদিল্লির মানেকেশ সেন্টারে আয়জিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুতামূলক কার্যকলাপ বন্ধ না করে, তবে ভবিষ্যতে তারা বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।

‘ইউনিফর্ম আনভেইল্ড’ প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত ‘সেনা সংবাদ’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান এই মন্তব্য করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান যে আগের মতোই কঠোর রয়েছে, তাঁর বক্তব্যে সেই বার্তাই স্পষ্টভাবে উঠে আসে। সেনাপ্রধানের এই মন্তব্য দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, সীমান্তে আবার যদি ‘অপারেশন সিঁদুর’ এর মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে। উত্তরে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তানকে বুঝতে হবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার মূল্য কতটা ভয়াবহ হতে পারে। তাঁর কথায়, ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।

আরও পড়ুন: মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন পাক পেসার, কেমন আছেন?

উল্লেখ্য, গত বছর কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ৭ মে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে ব্যপক সামরিক অভিযান চালায়, যা ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত। পাল্টা প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে টানা ৮৮ ঘণ্টা উত্তেজনা ও সংঘর্ষ চলছিল। পরে ১০ মে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেনাপ্রধানের মন্তব্যে স্পষ্ট, সীমান্তে আপাত শান্তি থাকলেও সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থান একটুও নরম হয়নি। পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক মহলও।

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে