ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: অমানবিক এবং নৃশংসতার নজির ইংলিশবাজারে। ঠান্ডা পানীয়র সাথে বিষ মিশিয়ে খাইয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে খুনের অভিযোগ। অভিযোগ উঠেছে প্রতিবেশী পূর্ণিমা মণ্ডল (Purnima Mandal) এবং তার স্বামী পবিত্র মণ্ডলের (Pabitra Mandal) বিরুদ্ধে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পলাতক অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে মালদহর ইংলিশবাজার থানার (Englishbazar P.S.)বাগবাড়ি বাঁধ বিনপাড়া এলাকায়। মৃতের দাদা রাম মণ্ডল অভিযোগ করেন, গত দুই তারিখ বিকেলে বাড়িতে একাই ছিল তার বোন। প্রতিবেশী পূর্ণিমা মণ্ডল বাড়ি থেকে তার বোনকে ডেকে নিয়ে যায়।

এরপর ঠান্ডা পানীয়র সাথে ঘাস মারায় ব্যবহৃত বিষ মিশিয়ে তার বোনকে খাওয়ানো হয়। এরপর তারা যখন জানতে পারে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Hospital) নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। তবে কি কারণে এই ঘটনা ঘটিয়েছে প্রতিবেশীরা তা নিয়ে এখনো রহস্যে রয়েছে মৃতের পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে ,মৃতের নাম খুশি মণ্ডল (Khushi Mandal)। বয়স ১৫।

শান্তা দেব্বা হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল খুশি। খুশিরা তিন ভাই বোন। সে সব থেকে ছোট ছিল। বাবা সমর মণ্ডল ভিন রাজ্যে কাজ করেন। মা চন্দনা মণ্ডল লোকের বাড়িতে কাজ করেন। দুই বাড়ির মধ্যে কোন পুরনো শত্রুতা রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। কিসের আক্রোশে এই ধরনের মর্মান্তিক খুনের ঘটনা ঘটানো হল তার উত্তর খুঁজছে পুলিশ।মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ছাত্রীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর