আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করলেন বিরাট কোহলি।  যারা তাঁর বয়স নিয়ে সমালোচনা করেন তাঁদের  দিলেন যোগ্য জবাব। আরসিবির তারকা গড়েছে নয়া ইতিহাস। আইপিএল ইতিহাসে তিনিই প্রথম ব্যাটসম্যান  হয়ে উঠেছেন যিনি একটিমাত্র ফ্র্যাঞ্চাইজির হয়ে ওপেনার হিসেবে ৫৫০০ রান করেছেন।

ম্যাচের আগে এই কীর্তি অর্জনের জন্য তার মাত্র ৭ রান প্রয়োজন ছিল। রবিবার (১৭ মে) পঞ্জাবের বিপক্ষে খেলতে নেমে আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে ছক্কা মেরে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। বিরাটের এই সাফল্য সত্যি নজড়কাড়া। জানিয়ে রাখা ভালো, আরও দুজন ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং ডেভিড ওয়ার্নার ওপেনার হিসেবে আইপিএলে ৫৫০০ রান করেছেন, তবে দুই তারকা ক্রিকেটারই একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সময় এই কৃতিত্ব অর্জন করেছেন। বিরাটের ক্ষেত্রে বিষয়টি আলাদা। তিনি আরসিবির হয়ে খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন। 

আরও পড়ুন: রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি   

অধিনায়ক হিসেবে নিজের শততম আইপিএল ম্যাচে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্জাব প্রথম একাদশে দুটি পরিবর্তন এনেছে। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে হরপ্রীত ব্রার এবং লকি ফার্গুসনকে। অন্যদিকে, রজত পাতিদারের অনুপস্থিতিতে এই ম্যাচে আরসিবিকে নেতৃত্ব দেওয়া জিতেশ শর্মা বলেছেন, তাঁরাও দলে দুটি পরিবর্তন করেছেন।  জ্যাকব ডাফির পরিবর্তে সুয়াশ শর্মা এবং রোমারিও শেফার্ড দলে এসেছেন।  বর্তমানে আইপিএলের পয়েন্ট টেবিলে আরসিবি শীর্ষে রয়েছে।  আজকের ম্যাচে জিততে পারলেই প্লেঅফে বেঙ্গালুরুর জায়গা পাকা হয়ে যাবে।

বিচ্ছেদের জল্পনার মাঝেই চাহালকে ইনস্টাগ্রামে ‘আনফলো’? কারণ জানালেন আরজে মাহভাশ

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি