আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  এ দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি! সব সত্যি! সব সত্যি! বড় বোনের প্রক্সি হিসাবে জেলে গিয়েছিলেন ছোট বোন। তবে শেষ রক্ষা হয়নি। আদালতে দুই বোন হাজির হতেই পর্দাফাঁস হল ‘আসল-নকলের’। কিভাবে বড় বোনের জায়গায় ছোট বোন জেলে গেলেন, দু’দিন দিব্যি রইলেন, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। এমন ‘আয়নাবাজির’ ঘটনায় বিস্মিত পুলিশ আধিকারিক থেকে শুরু করে আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গিয়েছে, ‘প্রাচীন পিলারের ব্যবসার প্রলোভন দেখিয়ে, ‘কুফরি-কালাম, শয়তানের নি:শ্বাসের’ মাধ্যমে ২০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন আজিজুল ইসলাম নামে এক ব্যবসায়ী। প্রায় ২৪ জনের একটি চক্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। পরে তাদের দুজন জামিন পেয়ে যান। গত মঙ্গলবার ওই প্রতারণা মামলায় জামিনের আর্জি জানিয়ে আবেদন করেন শারমিন আক্তার একা ও লাইলী শাহনাজ খুশি ওই অভিযুক্ত। মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের আর্জি মঞ্জুর না করে জেলে পাঠানোর নির্দেশ দেন। গত বৃহস্পতিবার ফের মামলা উঠলে, মামলাকারী আজিজুল আলম আসামীর কাঠগড়ায় দাঁড়ানো মহিলাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠেন। তিনি বিচারকের উদ্দেশে বলেন, ‘হুজুর, আমি ১০০ ভাগ নিশ্চিত আমি যাকে আসামি করেছি ইনি সেই শারমিন আক্তার একা নন। এ তার ছোট বোন। তবে নাম জানি না। আদালতের সঙ্গে প্রতারণা করেছে। একা না হয়ে একা সেজে কারাগারে গিয়েছে।’

ওই কথা শুনে চমকে যান বিচারক মনিরুল ইসলাম। আসামীর কাঠগড়ায় থাকা বোরকা ও নেকাব পরিহিত মহিলাকে মুখ দেখাতে বলেন। আর তাতেই ফাঁস হয়ে যায় জালিয়াতি। আসল আসামি শারমিন আক্তার একার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ছবির সঙ্গে মিল পাওয়া যায়নি কাঠগড়ায় দাঁড়ানো  মহিলার। আর তাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় বিচারকের। তিনি এমন বেনজির জালিয়াতির ঘটনার তদন্তের নির্দেশ দেন। আসামী পক্ষের আইনজীবী রাজু আহম্মেদ রাজিব এ বিষয়ে বলেন,  ‘আত্মসমর্পণ করার সময় একা ও খুশি বোরকা ও নেকাব পরিহিত থাকায় আইনজীবী হিসেবে আসামিদের নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করে সরল বিশ্বাসে আদালতে হাজির করাই। এর আগে আসামিদের সাথে আমার কোনও যোগাযোগ ছিল না। ব্যক্তিগতভাবে তাদের বিষয়ে ওয়াকিবহাল ছিলাম না। মামলার তদন্ত কর্মকর্তা, বাদী ও বাদীপক্ষের আইনজীবীর সাথে যোগাযোগ করে পরে উপলব্ধি করতে পারি, আসামিরা আমাকে প্রতারিত করেছে। তাই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের

টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে শোলাঙ্কি-গৌরবের ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক!

তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

রজনী-কমলের ছবির নায়িকা হচ্ছেন না তৃষা, নেপথ্যে কি গুজব প্রেমিক বিজয়ের আপত্তি?

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের