২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট (এআই) গোটা বিশ্বে কর্মসংস্থানের ক্ষেত্র সঙ্কুচিত করে দিচ্ছে। হাজার-হাজার কর্মীর পেটের ভাত কেড়ে নিচ্ছে। উল্টোদিকে প্রযুক্তি সংস্থাগুলির মুনাফা দিন দিন বাড়িয়ে দিচ্ছে। এবার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট ব্যবহারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিশ্বের নামী প্রযুক্তি সংস্থা স্যামসাংয়ের কর্মীরা। একই সঙ্গে ধর্মঘটের পথে যাচ্ছেন সংস্থার ৪৫ হাজার কর্মী। আগামী ২১ মে থেকে ১৮ দিনের ধর্মঘটে যাচ্ছেন তাঁরা। স্যামসাংয়ের ইতিহাসে এর আগে একসঙ্গে সব কর্মীর ধর্মঘটে সামিল হওয়ার ঘটনা ঘটেনি। ওই ধর্মঘটের ফলে স্যামসাংয়ের উ‍ৎপাদনে বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ‘স্যামসাংয়ের মেমোরি চিপ তৈরির কারখানায় কর্মরত ৪৫ হাজার কর্মী ধর্মঘটের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। ওই মেমোরি চিপ সংস্থার মোবাইল ফোন, ল্যাপটপ এবং এআইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। চ্যাটজিপিটির মতো টুলস, ডেটা সেন্টার এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে স্যামসাং অন্যতম চিপ সরবরাহকারী সংস্থা। ফলে সংস্থার লাভের অঙ্ক দিন দিন বেড়ে চলেছে। কিন্তু তাতে কর্মীদের কোনও লাভ হচ্ছে না।’

স্যামসাংয়ের মেমোরি চিপ কারখানায় কর্মরত কর্মীরা ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সংস্থার মুনাফা দিন দিন বেড়ে চলেছে। মেমোরি চিপ বিক্রি করে ফুলেফেঁপে উঠেছে সংস্থা। কিন্তু কর্মীদের কোনও লাভ হচ্ছে না। না বেতন বাড়ানো হচ্ছে, না বাড়তি কোনও সুবিধা দেওয়া হচ্ছে। তাই ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ একসঙ্গে ৪৫ হাজার কর্মীর ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে স্যামসাংয়ের আধিকারিকরা কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি।

টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে শোলাঙ্কি-গৌরবের ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক!

তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

রজনী-কমলের ছবির নায়িকা হচ্ছেন না তৃষা, নেপথ্যে কি গুজব প্রেমিক বিজয়ের আপত্তি?

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে