রজনী-কমলের ছবির নায়িকা হচ্ছেন না তৃষা, নেপথ্যে কি গুজব প্রেমিক বিজয়ের আপত্তি?

রজনীকান্ত-কমল হাসানের নায়িকা হচ্ছেন না তৃষা কৃষ্ণন, থালাপথি বিজয়ের জন্যেই কি বড় সুযোগ হাতছাড়া করলেন অভিনেত্রী?

Share:

নিজস্ব প্রতিনিধি: রজনীকান্ত-কমল হাসানের নায়িকা হচ্ছেন না তৃষা কৃষ্ণন, থালাপথি বিজয়ের জন্যেই কি বড় সুযোগ হাতছাড়া করলেন অভিনেত্রী? ৪৭ বছর পর দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তি একইসঙ্গে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন। যা কিনা, রজনীকান্ত এবং কমল হাসান ভক্তদের জন্যে বিশাল ব্যাপার। ‘জেলার’ নির্মাতা নেলসন দিলীপ কুমারের ছবিতেই একসঙ্গে অভিনয় করবেন রজনীকান্ত এবং কমল হাসান। সুতরাং এই ছবিতে অভিনয়ের জন্যে কেউই সুযোগ হাতছাড়া করবেন না, সেটাই স্বাভাবিক। কিন্তু সেখানে নায়িকার চরিত্রে সুযোগ পেয়েও হাতছাড়া করলেন তৃষা। তাঁর এই সিদ্ধান্তের পেছনে বিজয়ের যোগসূত্রও রয়েছে?

শোনা গিয়েছে, রজনী-কমলের ছবিতে প্রধান চরিত্রের জন্যে তৃষাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। তাঁকে পারিশ্রমিক হিসেবে ১২-১৪ কোটি টাকাও দেওয়া হবে জানানো হয়েছিল। কিন্তু তিনি না করেছেন। যদি তিনি এই ছবিতে অভিনয়ের জন্যে রাজি হতেন, তবে তিনি তামিল ইন্ডাস্ট্রির অন্যতম ব্যয়বহুল অভিনেত্রী হয়ে উঠতেন। কিন্তু জীবনের এই বিরাট সুযোগটি কেন ছাড়লেন তৃষা? যদিও এর কারণ জানা যায়নি। কিন্তু অনেকেই মনে করছেন, বিজয়ের কারণেই হয়তো অভিনেত্রী এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। গুজব রয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপথি বিজয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তৃষা। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন ছিল তৃষার জন্মদিন। যেখানে বিজয়ের TVK দল ১০৭ আসনে জয়যুক্ত হয়েছে। একই দিনে জন্মদিন উপলক্ষে তৃষা তিরুপতিতে পুজো দিতে যান। যা নিয়ে রটে যায়, এক কাজে দুই কাজ সারলেন তৃষা। নিজের জন্মদিনের পাশাপাশি গুজব প্রেমিক বিজয়ের জন্যেও তিনি তিরুপতির আশীর্বাদ নিয়ে এলেন।

এদিকে স্বামীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বিজয়ের স্ত্রী ডিভোর্সের মামলা করেছেন। তিনি নাম না করেই একজন অভিনেত্রীর সঙ্গে বিজয়ের অবৈধ সম্পর্কের কথাও জানান। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও তাঁর স্ত্রী ও সন্তানদের দেখা যায়নি। অথচ সেদিন অনুষ্ঠানে বিজয়ের বাবা-মায়ের সঙ্গে প্রথম সারিতে বসেছিলেন তৃষা। সব নিয়েই বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও এই গুঞ্জন নিয়ে এখনও কেউ কোনও মন্তব্য করেননি। কিন্তু রজনী-কমলের ছবিতে অভিনয় করতে তৃষার অস্বীকৃতির পেছনে বিজয়ের যোগসূত্র রয়েছে বলেই অনেকে মনে করছেন। কারণ এই ছবিটির প্রযোজনা সংস্থা হল রেড জায়ান্ট মুভিজ। এই সংস্থার প্রতিষ্ঠাতা হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ছেলে উদয়ানিধি স্ট্যালিন, যিনি তাঁর বাবার সরকারের আমলে উপ-মুখ্যমন্ত্রী ছিলেন। তবে, নির্বাচনে DMK-এর পরাজয়ের পর উদয়ানিধি এখন তামিলনাড়ু বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে  নিযুক্ত হয়েছেন। এছাড়াও, বিজয়ের দল টিভিকে ডিএমকে-কে প্রতিপক্ষ বলে। সেই কারণেই হয়তো বিজয়ের প্রতিপক্ষের সঙ্গে কাজ করতে চান না তৃষা। যদিও এই বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি।

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪