প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও অন্যায় অপরাধ করে যে ছাড় পাওয়া যাবে না তা বুঝিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, দুর্নীতি করে কেউ প্রভাব খাটিয়ে বেঁচে যেতে পারবেন না সেটাও কড়া পদক্ষেপ করে বার্তা দিয়ে দিলেন। রাজ্যে এতদিন হওয়া প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তের জন্য কমিশন গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে নারীদের উপর অত্যাচারের একাধিক ঘটনার তদন্তের জন্যও তৈরি করা হয়েছে পৃথক একটি কমিশন। দুটি তদন্ত কমিশনই ১ জুন থেকে কাজ শুরু করবে। আর কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিতে রয়েছেন আইপিএস পদমর্যাদার শীর্ষ আধিকারিক জয়রামন। এখন এডিজি (উত্তরবঙ্গ) পদে রয়েছেন তিনি। আগামী ১ জুন থেকেই এই তদন্ত কমিটি কাজ করবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে এমন পদক্ষেপ খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিশনের নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। দুপুুরে সাংবাদিক বৈঠক ডেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে এই দুই বিষয়ে পদক্ষেপ করা হবে বলে রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সরকার গঠনের ১০ দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি মতো দুই তদন্ত কমিশন গঠন করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা।

অন্যদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যের নানা প্রান্তে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসার ঘটনাগুলি নিয়ে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রশাসন জানিয়েছে, বহু পুরনো অভিযোগ এবং চাপা পড়ে থাকা মামলাগুলিকে নতুন করে খতিয়ে দেখা হবে। এই প্রক্রিয়ায় ৪৫৮টি নতুন প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে এবং ১৮১টি নতুন এফআইআর দায়ের করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। আজ মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিশনের কথা ঘোষণা করেছেন সেখানে সদস্য সচিব হিসাবে থাকবেন আইপিএস দময়ন্তী সেন। তিনি এখন এডিজি (আর্মড ফোর্স) পদে রয়েছেন।

এছাড়া সরকারি প্রকল্পে যা যা দুর্নীতি হয়েছে, সেই সবকিছু নিয়ে তদন্ত করবে এই কমিটি। মিড–ডে মিল থেকে শুরু করে, আবাস প্রকল্প, একশো দিনের কাজ–সহ আর যা যা প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সবকিছুর তদন্ত করবে এই কমিটি। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব সবরকমভাবে এই কমিটিকে সাহায্য করবেন। যে সমস্ত নথি চাওয়া হবে তা রাজ্য পুলিশের ডিজি পৌঁছে দেবেন। আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটি যা নির্দেশ দেবেন সেই মতো পদক্ষেপ করা হবে। এমনকী বিএনএসের ধারায় পুলিশের পক্ষ থেকে এফআইআর করা হবে। ফান্ড কোথায় গিয়েছে, কীভাবে নয়ছয় হয়েছে তা খতিয়ে দেখে উদ্ধার করা হবে। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যে যে মামলা চলছে সেগুলি ছাড়া, বাকি মামলাগুলি দেখবে এই দুটি কমিটি।’‌

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর