কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি , মালদহ: মালদা পুলিশের অভিযানে উদ্ধার কোটি টাকার মাদক। একাধিক আগ্নেয়াস্ত্র এবং চোরাই মোটরবাইক আটক করেছে পুলিশ। পৃথক পৃথক অভিযানে সাফল্য মালদা পুলিশের।গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের ইমাম জায়গীরের দক্ষিণ লক্ষ্মীপুর(Dakhin Laxipur) এলাকায় গোপন ডেরায় হানা দেয় পুলিশ। সেখানে তিন কেজিরও বেশি মাদক তৈরির কাঁচামাল, এবং ৩২৭ গ্রাম তৈরি হওয়া ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়। ওই এলাকায় একটি বাড়িতে ওই মাদকের সঙ্গেই মজুত করে রাখা ছিল অগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তল্লাশিতে একইসঙ্গে উদ্ধার হয় দুইটি সেভেন এম এম পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং চার রাউন্ড কার্তুজ। এই ঘটনায় বাড়ির মালিক শাহাদাত শেখ এবং তার সঙ্গী ইব্রাহিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

মালদহের পুলিশ(SP) সুপার অনুপম সিং জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে দুইজনকে। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। কোথা থেকে, কি উদ্দেশ্যে ওই মাদক এবং অস্ত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাদকের কারবারে প্রচুর নগদ লেনদেনের সুরক্ষার কারণেই সম্ভবত আগ্নেয়াস্ত্র মজুত করেছিল ওই চক্র।এদিকে রবিবার রাতে চোরাই মোটরবাইক চক্রের খোঁজে ইংরেজবাজারে রাজ্য সড়কের(Englishbazar State High Way) ধারে একটি ধাবার কাছে অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানে রাজিকুল ইসলাম ওরফে সাহিল, তৌফিক সেখ এবং আমিন শেখ নামে তিনজন গ্রেফতার হয়।

পালানোর চেষ্টা করার সময় ধাওয়া করে তাদের ধরে ফেলে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি চোরাই মোটরবাইক। এরমধ্যে একটি মোটরবাইক বিহার থেকে চুরি করে আনা হয়েছিল। ধৃতদের জেরা করে পুলিশ আরও জেনেছে এই চক্র আরও তিন- চারটি মোটরবাইক চুরি করে ইতিমধ্যে বিক্রিও করেছে। এই চক্রের সঙ্গে বাংলাদেশি দুষ্কৃতীদের কোনও যোগসাজশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বাইকচক্রের তিনজনকেও হেফাজতে নেওয়ার আবেদন আদালতে জানিয়েছে পুলিশ।

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

কিশোরীকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বারাসতে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর