তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, দাসপুর:তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগের ভিত্তিতে দাসপুরের প্রাক্তন বিধায়িকা মমতা ভূঁইয়ার পুত্র কুমারেশ ভূঁইয়াকে(Kumaresh Bhuiya)  গ্রেফতার করল দাসপুর থানার পুলিশ।দাসপুর গ্রামীন হাসপাতলে মেডিকেল টেস্ট করিয়ে মেদিনীপুর আদালতে(Medinipur Court) পেশ করে দাসপুর পুলিশের বিশেষ টিম। একের পর এক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়ক মমতা ভুঁইঞার ছেলে কুমারেশ ভুঁইঞা। কুমারেশ দাসপুর ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ থাকায় এসটি এসসি আইনে গ্রেফতার করা হয় তাঁকে।এসসি ও এসটি (SC/ST) অত্যাচার প্রতিরোধ আইন, ১৯৮৯ (SC/ST Prevention of Atrocities Act, 1989)–এর অধীনে ধারা ৩(১)(r) এবং ধারা ৩(১)(s)ধারা ৩(১)(r)।

যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো তফসিলি জাতি (SC) বা তফসিলি উপজাতি (ST)-ভুক্ত ব্যক্তিকে অপমান, ভয় দেখানো বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে, জনসমক্ষে অপদস্থ করে এই অভিযোগে এই ধারা প্রযোজ্য হতে পারে ধৃতের বিরুদ্ধে। তদন্ত আধিকারিকদের দাবি ,অপমান বা ভয় দেখানোর উদ্দেশ্য থাকতে হবে।ঘটনাটি জনসমক্ষে বা জনসমক্ষে দৃশ্যমান স্থানে হতে হবে।ভুক্তভোগী SC/ST সম্প্রদায়ের সদস্য হতে হবে।ধারা ৩(১)(s)যদি কেউ SC বা ST সম্প্রদায়ের কাউকে তার জাতিগত পরিচয় উল্লেখ করে অপমানজনকভাবে ডাকে বা গালিগালাজ করে, এবং তা জনসমক্ষে যদি ঘটে, তাহলে এই ধারা প্রযোজ্য হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অন্যদিকে,তোলাবাজি, ও ভোট পরবর্তী সন্ত্রাস আর সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূলের সভাপতি শতদ্বীপ ঘটক। তিনি দুর্গাপুর ফরিদপুরের লাউদোহা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল তৃণমূল নেতৃত্ব এমনটাই অভিযোগ । বিজেপি কর্মীদের হুমকি দেওয়া এবং সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। বিধানসভা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিরোধী কর্মীদের উপর চাপ সৃষ্টি করে গণতন্ত্রকে স্তব্ধ করার চেষ্টার অভিযোগও সামনে আসে। এলাকায় বহু মানুষ অভিযোগ করলেও এতদিন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। 

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪