স্ত্রীয়ের উপর লাগাতার অত্যাচার, যৌনাঙ্গে অ্যাসিড ঢালল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিনের পর দিন সমাজে এমন নৃশংস ও অমানবিক ঘটনা ঘটে চলেছে, যা শুনলে শিউরে উঠতে হয়। কখনও পণের দাবিতে, কখনও সন্দেহের বশেই এই রকম ঘটনা ঘটতে দেখা যাচ্ছে । এবার মহারাষ্ট্রের  পুনেতে প্রকাশ্যে এল এক আশ্চর্যজনক ঘটনা,  নৃশংসতার সমস্ত সীমা পার করে স্ত্রীর গোপনাঙ্গে টয়লেট পরিষ্কার করার অ্যাসিড ঢেলে দিল স্বামী। পাশবিক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল ওই পরিবারে। দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে, আর ঠিক এই কারণেই স্ত্রীর ওপর চরম রেগে ছিল স্বামী। বংশরক্ষার জন্য পুত্রসন্তান কেন হলো না, এই নিয়ে দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে হতো ওই গৃহবধূকে। ঘটনার রাতে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকেই স্ত্রীর চরিত্র নিয়ে কুৎসিত সন্দেহ প্রকাশ করতে শুরু করে অভিযুক্ত। “বাইরে কাজে যাওয়ার নামে কার সঙ্গে সম্পর্ক করছ?” এই অভিযোগে তুলে প্রথমে স্ত্রীকে বেধড়ক মারধর করে। এরপরই উন্মত্ত রূপ ধারণ করে সে। স্ত্রীকে খুনের হুমকি দিয়ে বাথরুম থেকে টয়লেট পরিষ্কার করার অ্যাসিড  এনে তার গোপনাঙ্গে ঢেলে দেয় । অসহ্য যন্ত্রণায় যখন গৃহবধূ চিৎকার করে ঘর থেকে পালানোর চেষ্টা করেন, তখন ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। পালানোর সব পথ বন্ধ করে তার ওপর পুনরায় শুরু হয় এলোপাথাড়ি কিল-ঘুষি।

গৃহবধূর আর্তনাদ শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পরে প্রাণ হারালেন মহিলা পর্যটক

মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের, অথৈ জলে পরিবার

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ