মানিকচকে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ নাবালিকা, তল্লাশি অভিযান শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের শান্তি মোড় এলাকায় গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে একসাথে তলিয়ে গেল তিনজন নাবালিকা মেয়ে(Minor Girl)। তিনজনের নাম তিথি মণ্ডল, রীতি মণ্ডল ও পিংকি মণ্ডল। তিনজনের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে। নিখোঁজ হয়ে যাওয়া নাবালিক তিনজনে একই পরিবারের তিন ভাইয়ের মেয়ে। সম্পর্কে তারা দিদি ও বোন। নিখোঁজ নাবালিকা দের মধ্যে কেউ চতুর্থ শ্রেণীর আবার কেউ পঞ্চম শ্রেণীর ছাত্রী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদীতে তল্লাশি অভিযান শুরু করে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল প্রায় দশটা নাগাদ তিনজন নাবালিকা মেয়ে শান্তিমোড়(Shantimore) এলাকায় বাড়ির পাশের গঙ্গা নদীতে(Ganag River) স্নান করতে যায়। সেই সময় তাদের মায়েরা বাড়িতেই ছিলেন। কারোর মা পূজো করছিলেন কারণ মা সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আচমকাই এই তিনজন নাবালিকা মেয়ে নদীতে তলিয়ে যায় বলে খবর। ঘটনার খবর জানা জানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় ।খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশ প্রশাসনকে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নদীতে স্পিড বোর্ডের(Speed Board) মধ্যে দিয়ে তল্লাশি অভিযান শুরু করে।

পাশাপাশি স্থানীয় বাসিন্দারা মাছ ধরার জাল ও নৌকো দিয়ে নিজেরাও নিখোঁজ নাবালিকা মেয়েদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নদীতে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ৩ নাবালিকার পরিবার সহ হাজার হাজার মানুষ এই গঙ্গার ঘাটে জড় হয়েছেন। অতিরিক্ত পুলিশ ফোর্স ওই গঙ্গার ঘাটে নিয়ে আসা হয়েছে। তারা সাঁতার জানতো কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের

টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে শোলাঙ্কি-গৌরবের ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিক!

তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

রজনী-কমলের ছবির নায়িকা হচ্ছেন না তৃষা, নেপথ্যে কি গুজব প্রেমিক বিজয়ের আপত্তি?

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?  

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মরণঝাঁপ, ব্যাহত পরিষেবা

মর্মান্তিক! দুই হাতির লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা পর্যটক