চেন্নাইকে ১৮০ রানে বেঁধে রাখলেন প্যাট কামিন্সরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্লে-অফে টিকে থাকার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারল না চেন্নাই সুপার কিংস। আজ সোমবার (১৮ মে) ঘরের মাঠ এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৮০ রান তুলেছেন রুতুরাজ গায়কোয়াড়রা। সানরাইজার্সের হয়ে অধিনায়ক প্যাট কামিন্স চার ওভারে ২৮ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সকাল থেকে জল্পনা চললেও প্রথম একাদশে ঠাঁই হয়নি মহেন্দ্র সিংহ ধোনির। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন সঞ্জু স্যামসন। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। তৃতীয় ওভারে হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের বলে বড় শট খেলতে গিয়ে ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। আউটের আগে সঞ্জু করেন ১৩ বলে ২৭। পঞ্চম ওভারে সাকিব হোসেনের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ঊর্বিল পটেল। তাঁর অবদান ৮ বলে ১৩। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের রান দাঁড়ায় ২ উইকেটে ৫৭।

একদিক ধরে রাখার চেষ্টা করেছিলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। অন্যপ্রান্তে হাত খুলে মারার চেষ্টা করেন চার নম্বরে নামা কার্তিক শর্মা। তবে রান তোলার গতি অনেকটাই শ্লথ ছিল। তৃতীয় উইকেটে ৪২ রান যোগ হয়। দশম ওভারে প্যাট কামিন্সের বলে নীতীশকুমার রেড্ডির হাতে ক্যাচ দিয়ে ফেরেন কার্তিক। তিনি করেন ১৯ বলে ৩২ রান। এর পর রুতুরাজ ও ডেওয়াল্ড ব্রেভিস ১১.১ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি টপকে দেন। প্যাট কামিন্সের ওই ওভারের চতুর্থ বলে ফিরে যান রুতুরাজ। চেন্নাইয়ের দলপতি করেন ২১ বলে ১৫ রান।

তবে রুতুরাজের আউট হয়ে যাওয়া চেন্নাইয়ের কাছে শাপে বর হয়ে দেখা দেয়। পঞ্চম উইকেটে জুটি বেঁধে ব্রেভিস ও শিবম দুবে খানিকটা দ্রুত রান তুলতে থাকেন। তবে ওই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই ১৮তম ওভারে বল করতে এসে ব্রেভিসকে ফিরিয়ে ৫৯ রানের পার্টনারশিপ ভাঙেন ঈশান মালিঙ্গা। ২৭ বলে ৪৪ রান করে ফেরেন ‘বেবি এবি’। পরের ওভারে শিবমকে (২৩ বলে ২৬) ফেরান সাকিব হুসেন। জোড়া ধাক্কা খাওয়ার পরে সপ্তম উইকেটে জুটি বেঁধে মাত্র ১৬ রান যোগ করেন প্রশান্ত বীর ও আকিল হুসেন। শেষ বলে প্রফুল হিঙ্গের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন প্রশান্ত (১১)। তিন রানে অপরাজিত থাকেন আকিল।

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

জামাইকে ৪ লক্ষ টাকার বিশেষ চপ্পল উপহার শ্বশুরের

চলন্ত গাড়িতে আগুন, বাবা-মেয়ের মর্মান্তিক পরিণতি

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ঈশান ঝড়ে উড়ে গেল চেন্নাই, প্লে-অফে হায়দরাবাদ-গুজরাত

মহারাষ্ট্রের পালঘরে বরযাত্রী বোঝাই গাড়ি-ট্রাক সংঘর্ষ, ১৩ জনের মৃত্যু

‘স্লো ট্রাভেল’-এর নতুন ট্রৈন্ড , ঘুরে আসুন পাহাড়ের কোলে শান্ত উত্তরাখণ্ডে

আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং

বেড়াতে গেলেই পেটের সমস্যা? জানুন কোন-কোন বিষয়ে আগাম সতর্কতা প্রয়োজন