জামাইকে ৪ লক্ষ টাকার বিশেষ চপ্পল উপহার শ্বশুরের

Share:

নিজস্ব প্রতিনিধি: চপ্পলও যে হতে পারে রাজকীয় উপহার , সেটাও এবার প্রমাণিত হল। ঘটনাটি মহারাষ্ট্রের কোলহাপুরে। তবে, সধারণ কোলহাপুরি চপ্পল নয়, এবার তৈরি হয়েছে সম্পূর্ণ রুপো দিয়ে গড়া এক জোড়া চপ্পল। এই চপ্পলের দাম শুনলে চোখ কপালে উঠবে। প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার এই অভিনব সৃষ্টি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মহারাষ্ট্রের কোলহাপুরের মহাবীর নগরের বাসিন্দা বিক্রান্ত মালি। তিনি একজন দক্ষ কারিগর। আর এই অসাধারণ শিল্পকর্মের নির্মাতা তিনিই। ১৯৯৪ সাল থেকে তিনি রুপোর নানা অলঙ্কার, ধর্মীয় সামগ্রী এবং শৌখিন জিনিস তৈরি করে আসছেন। তবে তাঁর তৈরি এই রুপোর কোলহাপুরি চপ্পলই এখন সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে। জানা গিয়েছে, সাংলির এক ব্যবসায়ী তাঁর জামাইকে বিশেষ উপহার দেওয়ার জন্য এই চপ্পল তৈরির অর্ডার দেন। এরপর বিক্রান্ত মালি ঐতিহ্যবাহী কোলহাপুরি চপ্পলের নকশা অনুসরন করে সম্পূর্ণ নিজে হাতে তৈরি করেন রুপোর এই শিল্পকর্ম। প্রায় ১০ দিনের নিরলস পরিশ্রমে তৈরি হয় ১০ ইঞ্চি লম্বা এবং প্রায় ১.৫ কেজি ওজনের এই চপ্পল। 

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

এই অনন্য চপ্পল জোড়া তৈরিতে ব্যবহৃত রুপোর বাজারমূল্য এবং কারিগরি খরচ মিলিয়ে মোট খরচ হয়েছে ৪.৫ লক্ষ টাকা। শুধু শ্রমমূল্যই প্রায় ২৫ হাজার টাকা। বিক্রান্ত জানিয়েছেন, রুপোর ধাতুকে চপ্পলের আকারে নিখুঁতভাবে রূপ দেওয়া খুব সহজ ছিল না। উপহার হিসেবে এই রুপোর চপ্পল বিদেশে পাঠানো হয়েছে। কোলহাপুরের ঐতিহ্যবাহী শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া এই অভিনব সৃষ্টি এখন দেশ-বিদেশে সমানভাবে প্রশংসিত হচ্ছে।

সলমানের গ্যালাক্সি বাসভবনে সাপের হানা, আতঙ্কে ভাইজানের পরিবার

সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

প্রোটিনে ভরপুর, স্বাদেও দুর্দান্ত! কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির স্ক্র্যাম্বল র‍্যাপ

ঝোল-ভাজার একঘেয়েমি কাটান, বানান মুগ-দুধ দিয়ে ‘পটল মুগেশ্বরী’

তিশা শর্মার মৃত্যুতে নয়া মোড়! গর্ভপাতের ওষুধ খেয়েছিলেন অভিনেত্রী দাবি শাশুড়ির

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তপ্ত কেনিয়ায় নিহত ৪, আহত বহু

আগামী বছর রুতুরাজের বদলে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে উঠে এল তারকা ক্রিকেটারের নাম

রাস্তা থেকে সরাতেই হবে পথ কুকুরদের, সমস্ত আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

অভিষেককে পুর-নোটিস! টাকা নিয়ে বাড়ি তৈরি হয়েছে, দাবি মন্ত্রী দিলীপ ঘোষের

বাড়ির মধ্যেই মধুচক্র চালানোর অভিযোগ, বনগাঁয় আটক তৃণমূল কাউন্সিলর

মূল্যবৃদ্ধির বোমা, দুধের পর দাম বাড়ল পাউরুটির