বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  দেশে দ্রুত বাড়ছে উচ্চ রক্তচাপের সমস্যা ! বিশেষজ্ঞদের মতে, এখন শুধু বয়স্ক নয়, কম বয়সীদের মধ্যেও হাইপারটেনশনের ঝুঁকি বাড়ছে উদ্বেগজনক হারে। এই পরিস্থিতিতে বাড়িতে ডিজিটাল মনিটরের সাহায্যে নিয়মিত ব্লাড প্রেসার মাপা প্রয়োজন। তবে চিকিৎসকদের সতর্কবার্তা, সঠিক নিয়ম না মেনে রক্তচাপ মাপলে ভুল রিডিং আসতে পারে, যা শরীরের প্রকৃত অবস্থার সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। তাই বাড়িতে ব্লাড প্রেসার মাপার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ  অনেকক্ষেত্রে ‘সাইলেন্ট কিলার’ হিসেবে গণ্য করা হয়। সাধারণত, অনেক সময় কোনও উপসর্গ ছাড়াই শরীরে ক্ষতি করতে থাকে এই হাই ব্লাডপ্রেসার। তাই অনেকেই বাড়িতে ডিজিটাল মেশিনে নিয়মিত রক্তচাপ মেপে থাকেন। তবে সঠিক নিয়ম না মানলে রিডিং ভুল আসতে পারে, আর সেই ভুল তথ্যের উপর ভিত্তি করে চিকিৎসাও প্রভাবিত হতে পারে। চিকিৎসকদের পরামর্শ, রক্তচাপ মাপার অন্তত ৩০ মিনিট আগে চা-কফি, ধূমপান বা ব্যায়াম এড়িয়ে চলা উচিত। কারণ এগুলো সাময়িকভাবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এছাড়া রক্তচাপ মাপার আগে মূত্রথলি খালি করাও জরুরি। রক্তচাপ মাপার সময় সোজা হয়ে চেয়ারে বসতে হবে এবং পা মাটিতে সমানভাবে রাখতে হবে। অনেকেই পা ক্রস করে বসেন বা কথা বলতে বলতে রিডিং নেন এতে ফলাফল প্রভাবিত হতে পারে। হাতকে হৃদপিণ্ডের সমতলে রেখে মেশিনের কাফ বাঁধতে হবে এবং সেটি জামার উপর নয়, খালি হাতে লাগানো উচিত।  

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, একবার মাপার বদলে ১-২ মিনিট বিরতি দিয়ে অন্তত দু’বার রক্তচাপ মাপা ভাল। একই সময়ে প্রতিদিন রিডিং নিলে পরিবর্তন বোঝা সহজ হয়। অনেক সময় উদ্বেগের কারণে রক্তচাপ বেশি দেখাতে পারে, যাকে ‘হোয়াইট কোট হাইপারটেনশন’ বলা হয়ে থাকে। তাই বাড়িতে নিয়মিত ও সঠিক নিয়মে  ব্লাড প্রেসার মাপা আরও সুবিধাজনক হতে পারে। সাধারণত নির্দিষ্টভাবে উপরের রিডিং ১২০এর নিচে এবং নিচের রিডিং ৮০ এর নিচে থাকলে তা স্বাভাবিক ধরা হয়। তবে বারবার রক্তচাপ বেশি উঠলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা