ঝোল-ভাজার একঘেয়েমি কাটান, বানান মুগ-দুধ দিয়ে ‘পটল মুগেশ্বরী’

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝোল আর ভাজা পটল খেতে খেতে যদি একঘেয়েমি এসে থাকে, তবে রান্নাঘরে একটু নতুনত্ব আনতেই পারে ‘পটল মুগেশ্বরী’। মুগ ডাল ও দুধের মিশেলে তৈরি এই নিরামিষ পদ স্বাদে যেমন আলাদা, তেমনি অতিথি আপ্যায়নেও রাখতে পারে বিশেষ ছাপ।

গরমের সবজি পটল বাঙালি রান্নায় বহুল ব্যবহৃত হলেও একই ধরনের ঝোল বা ভাজা অনেক সময় স্বাদের পুনরাবৃত্তি তৈরি করে। সেই জায়গাতেই নতুন স্বাদ নিয়ে হাজির ‘পটল মুগেশ্বরী’। মুগ ডাল, দুধ এবং ঘিয়ের মিশেলে তৈরি এই পদটি একদিকে যেমন পুষ্টিকর, অন্যদিকে তেমনই রাজকীয় স্বাদের অভিজ্ঞতা দেয়।

উপকরণ: কচি পটল, সোনামুগের ডাল, ঘি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, ছোট এলাচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদাবাটা, হিং, হলুদ, শুকনো লঙ্কা, নুন, চিনি, গরমমশলা গুঁড়ো এবং দুধ।

আরও পড়ুন: চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

প্রণালী: পটলের খোসা হালকা রেখে ছাড়িয়ে দুই প্রান্ত কেটে নিন। নুন-হলুদ মাখিয়ে হালকা ভেজে নিন, যাতে পটল বেশি নরম না হয়ে যায়। মুগ ডাল হালকা ভেজে ধুয়ে নিন। ধনে, জিরে, লঙ্কা ও হলুদ গুঁড়ো অল্প জলে গুলে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে তেজপাতা, গরম মশলা, হিং ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। আদাবাটা দিয়ে হালকা কষিয়ে মশলা মিশ্রণ যোগ করুন। কাঁচা গন্ধ চলে গেলে মুগ ডাল দিন এবং নুন মিশিয়ে কষিয়ে নিন। অল্প জল দিয়ে ঢেকে ডাল আধসেদ্ধ করুন। এরপর দুধ যোগ করে ডাল সম্পূর্ণ সেদ্ধ হতে দিন। শেষে ভাজা পটল মিশিয়ে অল্প ঘি ও গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিন।

ফলতায় প্রয়াত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রী, পাতে থাকবে কী কী জানেন

তিন মাসে আয় ৬১,৫০০ টাকা, দারুণ সুবিধা দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম,জানেন কারা পাবেন?

‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় রায়নার ‘India’s Got latent 2’-এর বিচারকের আসনে আলিয়া-শর্বরী, ফের বিতর্ক

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

সল্টলেক গেস্ট হাউসে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ