শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে ‘আরশোলা জনতা পার্টি’ (Cockroach Janta Party)। গঠনের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সমাজের বিভিন্ন পেশার প্রায় ৮০ হাজার মানুষ সামিল হয়েছেন নয়া দলে। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের আলটপকা মন্তব্যের প্রতিবাদে নয়া দল গঠন করেছেন  মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নিবাসী তরুণ সমাজকর্মী অভিজিৎ দীপক। কে এই অভিজিৎ দীপক ? কেনই তিনি গঠন করলেন নয়া দল, তা নিয়ে এক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন বছর ত্রিশের যুবক। কি বলেছেন তিনি..

অভিজিৎ দীপক জানিয়েছেন, ‘আমি দীর্ঘদিন থেকেই ভারতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রধান বিচারপতির বেআক্কেলে মন্তব্যের পরেই সমাজমাধ্যমে ব্যাঙ্গ করে একটি পোস্ট করেছিলাম। তখনই মাথায় এল  ‘আরশোলা জনতা পার্টি’ নামে দল গঠন করি। গুগলে ফর্ম ফিলাপ করেছিলাম, ভাবতে পারিনি এত বেশি মানুষের সাড়া পাব।’ এর পরেই তিনি আরও বলেছেন, ‘এটা আমার মনের এক্কেবারে হুট করে আসা একটি ভাবনা ছিল।  এমন বিপুল সাড়া পাব তা আমি বিন্দুমাত্রও আশা করিনি। গত তিন দিন ধরে আমি এক মুহূর্তও ঘুমাইনি। পরিস্থিতিটা আমার কাছে সত্যিই অভিভূত করার মতো। আমি কখনোই কল্পনাও করিনি যে, নিছক একটি কৌতুক ইন্টারনেটে এত বড় একটি বিষয় হয়ে উঠবে।’ 

সাক্ষাৎকারে দীপক জানিয়েছেন এই দলে মূলত তরুণ প্রজন্ম অর্থাৎ ‘জেন জি’ (Gen Z)সদস্যরাই নিজেদের নাম নথিভুক্ত করেছেন। বলেছেন, এখন  তাঁদের দলে সদস্য সংখ্যা ৮০ হাজার  ছাড়িয়ে  গিয়েছে।  সেই সংখ্যা বেড়েই চলেছে। দীপকের কথায়, ‘আমার মনে হয়, আমরা বিষয়টিকে যেভাবে হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছি, মানুষ নিজেদের তার সাথে একাত্ম করতে পেরেছে।’  তৃণমূলের দুই ‘হাই-প্রোফাইল’ সাংসদ মহুয়া মৈত্র ও কীর্তি আজাদ নাম লিখিয়েছেন। 

প্রসঙ্গত, গত সপ্তাহে এক মামলার শুনানিতে দেশের যুব সম্প্রদায়কে ‘আরশোলা’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বিরুদ্ধে। আদালত সংক্রান্ত খবরের ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চের’ প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ আদালতে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা সংক্রান্ত এক মামলার শুনানিতে বিস্ফোরক মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আবেদনকারীর উদ্দেশে বলেন, ‘সমাজে ইতিমধ্যেই এমন পরজীবী রয়েছে যারা ব্যবস্থার ওপর আক্রমণ করে, আর আপনি তাদের সাথে হাত মেলাতে চাইছেন?’ এখানেই থামেননি তিনি। বিরক্তি ভরা কণ্ঠে বলেন, ‘আরশোলার মতো কিছু তরুণ আছে, যারা কোনও চাকরি পায় না বা পেশায় তাদের কোনও জায়গা নেই। তাদের মধ্যে কেউ গণমাধ্যমকর্মী হয়, কেউ সোশ্যাল মিডিয়ার কর্মী, কেউ আরটিআই কর্মী এবং অন্যান্য কর্মী হয়ে ওঠে আর তারা সবাইকে আক্রমণ করতে শুরু করে।’

আরও পড়ুন: শোরগোল ফেলে দিয়েছে ‘আরশোলা জনতা পার্টি’, দুদিনেই ৪০ হাজারের বেশি সদস্য

প্রধান বিচারপতির ওই মন্তব্য প্রকাশ হতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় বয়ে যায়। ‘হ্যাশট্যাগ ম্যাঁয় ভি ককরোচ’ ট্রেন্ডিং হয়। অনেকেই প্রধান বিচারপতির সমালোচনা করে লেখেন, ‘কর্মহীনদের আক্রমণ না করে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তার পরে জ্ঞান দিন।’ অনেকে লেখেন, ‘আপনার হাতে দেশের বিচারব্যবস্থা সুরক্ষিত নয়।’ কেউ কেউ প্রধান বিচারপতিকে জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে লেখেন, ‘হিটলারও ইহুদি নিধন যজ্ঞের আজ্ঞে ইহুদিদের ‘আরশোলা’ আখ্যা দিয়েছিল।’ দেশজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠতেই শনিবার (১৬ মে) এক বিবৃতিতে সাফাই গেয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তাতে তিনি লিখেছেন, ‘গতকাল একটি মামলার শুনানির সময় আমার দেওয়া মৌখিক মন্তব্যকে গণমাধ্যমের একাংশ যেভাবে বিকৃত করেছে, তা পড়ে আমি ব্যথিত। আমি বিশেষভাবে তাদেরই সমালোচনা করেছিলাম, যারা জাল ও ভুয়ো ডিগ্রির সাহায্যে আইনি পেশায় প্রবেশ করেছে। এই ধরনের ব্যক্তিরা গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মহৎ পেশায় গোপনে প্রবেশ করেছে এবং তাই তারা পরজীবীর মতো।’  দেশের তরুণ প্রজন্মকে নিয়ে তিনি যে গর্ববোধ করেন, তাও জানিয়েছেন প্রধান বিচারপতি।তবে তাতে চিড়ে ভেজেনি। বরং সমাজমাধ্যমে রাতারাতি ‘আরশোলা জনতা পার্টি’ গড়ে তোলা হয়। সেটাই এখন জনপ্রিয় হয়ে উঠেছে। 

হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা

জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান-ডে’তে অধিনায়ক শুভমন, বিশ্রামে বুমরাহ

ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা ঘোষণা করছে ইরান

বেহাল দশা স্বাস্থ্যকেন্দ্রের, জঙ্গল পরিষ্কার করতে কাটারি ধরলেন বিজেপি বিধায়ক

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?