অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মেট্রো স্টেশনে ঝাঁপ। মঙ্গলবার (১৯ মে) মাস্টারদা সূর্য সেন স্টেশনে রেললাইনে ঝাঁপ দেয় এক যাত্রী। তড়িঘড়ি ওই যাত্রীকে উদ্ধারের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তার জেরে ব্যস্ত সময়ে ব্যাহত হয় পরিষেবা। মহানায়ক উত্তম কুমার থেকে থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিষেবা চলছে। বাকি পরিষেবা আপাতত বন্ধ। 

মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা ১৩ মিনিট নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক ব্যক্তি আচমকাই দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন। বিষয়টি নজর আসতেই দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। উদ্ধারকাজের জন্য লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজ শেষ করে আবার পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। সাময়িক সময়ের জন্য টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিষেবা ব্যাহত হওয়ায় অগত্যা অনেক অফিসফেরত যাত্রী পাতালপথ ছেড়ে সড়কপথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করছেন। 

আরও পড়ুন-নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

গতকাল অর্থাৎ সোমবার (১৮ মে) বিকেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। কিছু সময়ের জন্য মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। ঘটনার পরই লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। তারপর ওই যাত্রীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আজ ফের একই ঘটনা ঘটনায়, মেট্রো বিভ্রাটে নাজেহাল  নিত্যা যাত্রীরা। 

প্রসঙ্গত, কলকাতা মেট্রোয় হামেশাই আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। বার বার তার জন্য পরিষেবা ব্যাহত হয়। ব্লু লাইনের স্টেশনগুলিতে মেট্রোর লাইনের পাশে কোনও রকম পাঁচিল নেই। ফলে লাইন অসুরক্ষিত। পরবর্তী সময়ে কলকাতায় মেট্রোর যত নতুন রুট তৈরি হয়েছে, সর্বত্র পাঁচিল তৈরি করে লাইন সুরক্ষিত করা হয়েছে। কিন্তু প্রাচীনতম রুট হওয়ায় ব্লু লাইনে তা করা সম্ভব হয়নি। যা নিয়ে মেট্রোর নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন তুলছেন যাত্রীরা। 

রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি