মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধের সমর্থক হওয়ার অপরাধে এক হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল বাংলাদেশের নামী দৈনিক পত্রিকা ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া সাংবাদিকের নাম রুশা শূর। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে পত্রিকা বিশেষ অবদান রেখেছিল, সেই পত্রিকার বর্তমান মালিকরা মুক্তিযুদ্ধকে সমর্থন করার অপরাধে কিভাবে একজনকে চাকরি থেকে বরখাস্ত করলেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বরখাস্ত হওয়া রুশা জানিয়েছেন, ‘অবৈধভাবে বরখাস্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দৈনিক ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হচ্ছে।’

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ও সংবাদমাধ্যম গায়ের জোরে দখল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিভিন্ন পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক পদে বসেছেন মুক্তিযুদ্ধ বিরোধী ও পাকিস্তানপন্থীরা। মুক্তিযুদ্ধের সপক্ষের পত্রিকা হিসাবে পরিচিত দৈনিক ‘ইত্তেফাক’-ও তার অন্যথা ঘটেনি। ইত্তেফাক অনলাইনের নিউজ এডিটর পদে নিয়োগ পান জামায়াতে ইসলামীর মহিলা শাখার নেত্রী থাকা রিজুয়ানা রিন্তি। তিনি দায়িত্ব নিয়েই পত্রিকাটিতে থাকা প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের সমর্থক সাংবাদিক ও সহ সম্পাদকদের নিশানা করেন। পত্রিকাটিতে থাকা রুশা শূরও তার কুনজরে পড়েন। রিন্তি ও তার ঘনিষ্ঠ এক সাব-এডিটর দীর্ঘদিন ধরে রুশাকে লক্ষ্য করে অশ্লীল বুলিং ও মানসিক হেনস্তা করে চলছিলেন। মুক্তিযুদ্ধের সমর্থক এবং হিন্দু হওয়ার কারণে অশ্লীল গালিগালাজও করা হয় রুশাকে। তার পরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে মুখ খুলেছেন চাকরি থেকে বরখাস্ত হওয়া সাংবাদিক রুশা শূর। তিনি জানিয়েছেন, নিজের অধিকার ও আত্মসম্মান রক্ষায় সর্বোচ্চ আইনি লড়াইয়ে নামছেন। অবৈধভাবে বহিষ্কারের কারণে দৈনিক ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠাচ্ছেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে তাঁকে হেনস্তা, অপেশাদার উপায়ে বরখাস্ত এবং তাঁর সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপরাধে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চলেছেন।’

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলকে কটাক্ষ করে বিস্ফোরক দাবাং দিলীপ

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য

চাকরির টোপ, বিয়ের প্রতিশ্রুতি-সহ ধর্ষণের অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

আমেরিকার প্রায় ৩৫০ কোটি টাকার ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

ফিরল লর্ডসের স্মৃতি, প্রকাশ্যে ‘দাদা’র ফার্স্ট লুক, জন্মদিনে ‘বিগ সারপ্রাইজ’ সৌরভের

ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চিনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭

যেমন কর্ম, তেমন ফল! এনকাউন্টারে মৃত্যুর পর ছেলেকে শেষবার দেখতেও রাজি নন মা

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

বৈভবের জন্য কেন বাদ সঞ্জু? অবশেষে মুখ খুললেন কোচ গম্ভীর

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, নিহত লস্কর জঙ্গি কমান্ডার

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু