কাঁচরাপাড়া-হালিশহর পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে, ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর দলের অন্দরে বিদ্রোহ দেখা দিয়েছে। একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। এই আবহে কাঁচরাপাড়ায় তৃণমূল নেতৃত্বের মধ্যে ভাঙন দেখা দিল। কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে এনে ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর। তাঁদের ইস্তফাপত্র জমা পড়তেই বীজপুর জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। আর তৃণমূল পরিচালিত বোর্ডের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নাগরিকদের পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। একাধিক কাউন্সিলররা পৌরসভার কার্যালয়ে যাওয়া থেকে বিরত রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যত নেতৃত্বহীন অবস্থায় রয়েছে একাধিক পুরসভা। তার মধ্যে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর দীর্ঘদিন অনুপস্থিতি ঘিরে ক্ষোভ বাড়ছিল কাউন্সিলরদের একাংশের মধ্যে। এমনকী নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ায় স্থানীয় মানুষজেরও ক্ষোভ বাড়তে শুরু করেছিল। এই পরিস্থিতি সামাল দিতে কদিন আগেই পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। সূত্রের খবর, রবিবার কল্যাণীতে তৃণমূল কাউন্সিলরদের বৈঠকেই ইস্তফার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আর তারপরই ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর।

অন্যদিকে আজ, বুধবার দুপুরে হালিশহর পৌরসভার কাউন্সিলর রাজু সাহানির নেতৃত্বে উপ পৌরপ্রধানের উপস্থিতিতে ১৬ জন কাউন্সিলর একত্রে উপস্থিত হয়ে পৌরসভার সভাকক্ষে গিয়ে জরুরী বৈঠক সারেন। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, উপস্থিত ১৬ জন কাউন্সিলররা একযোগে গণ ইস্তফা দিয়েছেন। যদিও এই ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে কেউই মুখ খুলতে চাননি। পাশাপাশি এক্সিকিউটিভ অফিসার রমাপ্রসাদ মণ্ডল বলেন, ‘‌কাউন্সিলরদের গন ইস্তফার প্রসঙ্গে আমি কিছুই জানি না। নাগরিকদের পরিষেবা আগের মতোই চালু আছে।’‌

এছাড়া কাঁচরাপাড়া পুরসভায় এবার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস বলেন, ‘‌এই ঘটনাটি সত্যি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা প্রমাণিত হলে বোর্ড টিকবে না। সে ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে নাগরিক পরিষেবা ব্যাহত হতে দেওয়া হবে না।’‌ তাহলে কি এখন কাউন্সিলররা বিজেপিতে যোগ দেবেন?‌ উঠছে প্রশ্ন। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা