‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন চলছে। উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন। এই আবহে এলাকায় কোনও তৃণমূল কংগ্রেসের ক্যাম্প পর্যন্ত দেখা যাচ্ছে না। কারণ এই নির্বাচনের ঠিক আগেই সরে দাঁড়ান ঘাসফুলের প্রার্থী জাহাঙ্গির খান। আর তা নিয়ে এখন দলের অন্দরে গৃহযুদ্ধ লেগে গিয়েছে। এমন সময়ে জাহাঙ্গির প্রার্থীপদ থেকে সরে দাঁড়িয়েছেন যে, আর একজনকে প্রার্থী করারও সুযোগ ছিল না। হাঁসফাঁস গরমকে এক্কেবারে উড়িয়ে সকাল থেকে ভোট উৎসবের লাইনে এসে দাঁড়িয়েছেন ফলতার সাধারণ মানুষ। তার মধ্যে অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন জাহাঙ্গির খানের বিরুদ্ধে।

এদিকে নিজেকে তিনি ‘‌পুষ্পা’‌ বলে হুঙ্কার দিয়েছিলেন। বলেছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। কিন্তু ভোটের আগেই পুষ্প ঝোড়ে পড়ল। আজ, বৃহস্পতিবার দেখা গেল ফলতার অধিকাংশ বুথে নেই তৃণমূল কংগ্রেসের এজেন্টও। আর স্বাভাবিকভাবেই খোশমেজাজে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তিনি জানেন, জয় নিশ্চিত। তাই চিন্তার লেশমাত্র নেই তাঁর চেহারায়। পুনর্নির্বাচনের সকালে ফলতা থেকে তৃণমূলের এই সরে আসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল? পুলিশ ছাড়া লড়তে ক্ষমতা লাগে।’‌

অন্যদিকে আজ দিলীপ ঘোষকে বেশ খোশমেজাজে দেখা যায়। ইকোপার্কে গলফ খেলতে দেখা যায় পঞ্চায়েত মন্ত্রীকে। আজকের ছবিটা একেবারে উলটো। দেখা যাচ্ছে, ২৮৫টি বুথের সব জায়গায় বিজেপির এজেন্ট রয়েছে। তবে অধিকাংশ জায়গাই তৃণমূলের এজেন্ট নেই। আর সকাল থেকেই খোশমেজাজে বিজেপির প্রার্থী। ঘুগনি–মুড়ি খেয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। সম্পূর্ণ উৎসবের মেজাজে, নির্ভয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ফলতার আমজনতা। কিন্তু বাইরে যখন এত বড় উৎসবের কোলাহল, তখন ফলতার তৃণমূল প্রার্থীর বাড়ির অন্দরমহল যেন এক্কেবারে শ্মশানের মতো শুনশান।

এছাড়া ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির চত্বর থমথমে নিস্তব্ধতায় মুড়ে রয়েছে। বুথ থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত জাহাঙ্গিরের বাড়ি এখন সম্পূর্ণ জনমানবহীন। সদর দরজার গেটে ঝুলছে তালা। দেখা নেই সরে যাওয়া জাহাঙ্গিরের। এই পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‌পুলিশকে সঙ্গে নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে। কিন্তু পুলিশের সহযোগিতা ছাড়া আমরা লড়েছি। জিতে এসেছি। এটা সকলের কাজ নয়।’‌

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

ইবোলা ভাইরাসের আতঙ্কে বিশ্বকাপ ক্যাম্প বাতিল করল কঙ্গো

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার

জ্বালানি বাঁচাতে বাসে চেপে মুখ্যমন্ত্রীর বৈঠকে আসছেন জেলাশাসক সহ আধিকারিকরা

নারকেলের স্বাদে মশলাদার টুইস্ট! বাড়িতেই বানিয়ে ফেলুন কোকোনাট কারি ডামপ্লিং