শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

এবার অঙ্কিতা চক্রবর্তীকে আইনি নোটিস পাঠালেন দেবালয় ভট্টাচার্য। অভিনেত্রীকে তিন কোটির আইনি নোটিস ধরালেন পরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার অঙ্কিতা চক্রবর্তীকে আইনি নোটিস পাঠালেন দেবালয় ভট্টাচার্য। অভিনেত্রীকে তিন কোটির আইনি নোটিস ধরালেন পরিচালক। অঙ্কিতাকে শ্লীলতাহানি করেছেন দেবালয়, এমন অভিযোগে দিন কয়েক ধরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। সোমবার অঙ্কিতা নিজেই একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করেন। পরিচালকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন। সাংবাদিক বৈঠকে জানান, দেবালয় তাঁর সঙ্গে ঠিক কী কী করেছিলেন। এরপরেই দেবালয়কে আইনি নোটিস পাঠানোর কথা জানান তিনি।

আইনি নোটিস অনুযায়ী, দেবালয়কে সাতদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয়েছিল। পরিচালক যদি এটি না করেন তাহলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন বলেও জানিয়ে ছিলেন অঙ্কিতা। এবার এই ঘটনা নিয়ে আসরে নামলেন ‘ইন্দুবালা দেবীর ভাতের হোটেল’ পরিচালক। জানালেন অঙ্কিতার পাঠানো কোনও আইনি নোটিস পাননি তিনি। বরং তিনিই আইনি নোটিস পাঠিয়েছেন অঙ্কিতাকে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেবালয় জানিয়েছেন, অঙ্কিতাকে পাঠানো নোটিসে বলা হয়েছে, তিনি যেন দেবালয়ের বিরুদ্ধে কোনও অসম্মানজনক মন্তব্য করা থাকে বিরত থাকেন। তাঁকে অসম্মান করার জন্যে জনসমক্ষে অঙ্কিতাকে ক্ষমা চাইতে হবে এবং ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সোমবার সাংবাদিক বৈঠকে ঘটনার বিবরণ দিয়ে অঙ্কিতা জানিয়েছিলেন, বেশ কয়েক বছর আগে একটি পার্টিতে তিনি আর দেবালয় ভট্টাচার্য দুইজনেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি দেবালয়কে আগে থেকেই চিনতেন। আগে দেবালয়ের সম্পর্কে কোনও খারাপ ধারণা ছিল না তাঁর। কিন্তু পার্টির মাঝে হঠাৎ-ই তাঁর হাত ধরে একটি ঘরে টেনে নিয়ে যান দেবালয়। তাঁকে দেওয়ালে চেপে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন দেবালয়। বিপদ বুঝে তিনি নিজেকে দেবালয়ের থেকে ছাড়িয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

সম্প্রতি দেবালয়ের করা একটি পোস্টকে ট্যাগ করে অঙ্কিতা লিখেছিলেন, ‘তোমার মতো নোংরা পারভার্টেড লোককে কী করে শ্রদ্ধা করি বলো তো? যাঁরা মেয়েদের পিঠে হাত বোলাতে ছাড়ে না। তুমি আমার সঙ্গে যেটা করেছ, সেটা লিখতে লজ্জা লাগছে। মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলানো, জোর করে গুটখা খাওয়া দাঁতে চুমু খাওয়ার চেষ্টা, বাধা দিলে ক্ষমা না চেয়ে বিভিন্ন কাজে কাঠি করার চেষ্টা, দেখা হলেও চিনতে না পারা, রাতারাতি পছন্দের অভিনেত্রীকে না চেনার ভান করা। আপাতত তোমার আর আমার কথা বললাম।’ এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছিল। যদিও অঙ্কিতার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন দেবালয়। তিনি অঙ্কিতার কাছে এই ঘটনার প্রমাণ চেয়েছেন। তিনি আরও জানিয়েছিলেন, অঙ্কিতা তাঁর সম্মান নষ্ট করেছে। তিনি এও হুশিয়ারি দিয়েছেন যে, ঘটনার প্রমাণ দিতে না পারলে আইনি পথে হাঁটবেন। এরপরেই অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন পরিচালক।

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা