আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় ভয়াবহ রূপ নিয়েছে ইবোলা ভাইরাস। বেড়েই চলেছে একের পর এক মৃত্যু মিছিল। এবার সেই আতঙ্কেই বিশ্বকাপ প্রস্তুতির তিন দিনের ট্রেনিং ক্যাম্প বাতিল করেছে কঙ্গো। শুধু তাই নয়, রাজধানী কিনশাসায় সমর্থকদের জন্য আয়োজিত বিদায়ী অনুষ্ঠানও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে বিরল ধরনের ‘বান্ডিবুগিও’ ইবোলা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬০০ জন আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এটিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে কঙ্গোর। প্রস্তুতি ম্যাচ দুটি যথা সময়েই অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিরুদ্ধে এবং ৯ জুন স্পেনে চিলির মুখোমুখি হবে কঙ্গো। দলের মুখপাত্র জেরি কালেমো জানিয়েছেন, ‘বিশ্বকাপ প্রস্তুতির তিনটি ধাপ ছিল। প্রথম ধাপে কিনশাসায় সমর্থকদের বিদায়ী অনুষ্ঠান, দ্বিতীয় ধাপে ইউরোপে দুটি প্রস্তুতি ম্যাচ এবং শেষ ধাপে ১১ জুন থেকে আমেরিকার হিউস্টনে মূল ক্যাম্প। আপাতত শুধু কিনশাসায় অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

উল্লেখ্য, কঙ্গো দলের বেশিরভাগ ফুটবলার বর্তমানে ইউরোপে রয়েছেন। ফরাসি কোচ সেবাস্তিয়াঁ দেসাব্রের নেতৃত্বে অধিকাংশ খেলোয়াড়ই ফ্রান্সে অনুশীলন করছেন। এদিকে ফিফা জানিয়েছে, তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং কঙ্গো ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। অন্যদিকে আমেরিকা স্বাস্থ্য সংস্থা সিডিসি কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আগত বিদেশিদের জন্য ৩০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তবে কঙ্গো বিশ্বকাপ দল এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কঙ্গো, তখন দেশটি জায়ার নামে পরিচিত ছিল। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বমঞ্চে ফেরার স্বপ্নের মাঝেই এখন ইবোলা আতঙ্ক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটির সামনে।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা