ইতালীয় গান থেকে চুরি ‘ককটেল 2’-এর ‘মাশুকা’, বিতর্কে কী বললেন সুরকার প্রীতম?

কিছু নেটিজেনদের দাবি, 'মাশুকা' গানটির সুর ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত 'সে সো আরুবাতে আ নোনা' শিরোনামের একটি ইতালীয় গান থেকে নকল করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রশ্মিকা মান্দান্নার ‘ককটেল 2’-এর জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ছবিটি সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়না পেন্টির ২০১২ সালের ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল। যে ছবিটি তখনকার দিনে বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছিল। ছবির গান, কাহিনী সবটাই মুগ্ধ করেছিল দর্শকদের। প্রায় ১৪ বছর পর মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল। সুতরাং দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা থাকবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ছবির পোস্টার মুক্তি পেয়েছে। দিন দুয়েক আগে ছবির প্রথম গান ‘মাশুকা’ মুক্তি পেয়েছে। যেখানে শাহিদের সঙ্গে কৃতির রসায়ন ফের দর্শকদের নজরে এসেছে। বিশেষ করে, কৃতির আবেদনময়ী লুক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু গানে তারকাদের অভিনয় নজর কাড়লেও, গানটি নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে নেটমহলে।

নেটিজেনদের অর্ধাংশের দাবি, গানের সুর একটি ইতালীয় গান থেকে চুরি করা হয়েছে। গানটির সুর করেছেন প্রীতম চক্রবর্তী এবং গেয়েছেন মাহমুদ, রাঘব চৈতন্য ও রুয়া কে। কিছু নেটিজেনদের দাবি, ‘মাশুকা’ গানটির সুর ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সে সো আরুবাতে আ নোনা’ শিরোনামের একটি ইতালীয় গান থেকে নকল করা হয়েছে। এই নিয়ে তীব্র বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুললেন সুরকার। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘আমার প্রতিটি নতুন গানেই কোনও না কোনও গানের সাদৃশ্য পায় স্বঘোষিত সঙ্গীত গোয়েন্দারা। যারা ‘কাল্পনিক সাদৃশ্য’ নামে এক নতুন ধারা তৈরি করে। এবারেও সেই একই লোক, সেই একই তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন। বস, এই মুহূর্তে আপনি আমার অবৈতনিক জনসংযোগ দল। আমি শুধু বলতে চাই, বন্ধুরা, এটা মোটেও ভাল কাজ নয়।’

রবিবার, একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘মাশুকা’ ও ‘তুঝকো’ শিরোনামের দুটি গান লঞ্চ করেছেন ‘ককটেল ২’-নির্মাতারা। আর ‘মাশুকা’ গানটি মঙ্গলবার ইউটিউবে মুক্তি পেয়েছে। আগামী ২৯ মে ককটেল ২-এর ট্রেলার মুক্তি পাবে। আর আগামী ১৯ জুন হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি ,হতবাক গোটা পরিবার

‘আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না,’ হাইকোর্টের নির্দেশে অস্বস্তিতে অভিষেক

তৃণমূলের পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল রাশি রাশি রেশন কার্ড

ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শান্তনু সিনহা দাউদ যোগ সামনে এল! বাড়ি তৈরিতে আড়াই কোটির তদন্তে নয়া মোড়

শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে অঙ্কিতাকে ৩ কোটির আইনি নোটিস পাঠালেন দেবালয়

একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

আতঙ্কের নাম ইবোলা, বিশ্বকাপের প্রস্তুতি শিবির বাতিল কঙ্গোর

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

ঝাল-টক স্বাদের জমজমাট অন্ধ্র স্টাইল টমেটো চাটনি, ইডলি দোসার সঙ্গে  জমবে  দারুন

ক্রিস্পি টাকোস থেকে চকোলেট বরফি! বানিয়ে ফেলুন হ্যাজেলনাটের সহজ ৩ রেসিপি

লোডশেডিংয়ে জেরবার হয়ে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার, বিক্ষোভকারীদের হাজতে পোরার‌ হুমকি দারোগার