‘শেষকৃত্যের’ কিছুদিন পর বাড়ি ফিরলেন নিখোঁজ ব্যক্তি,হতবাক গোটা পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষকৃত্য সম্পন্ন হয়েছে, শোকের আবহে কেটেছে কয়েকটা দিন। পরিবারও মেনে নিয়েছিল প্রিয়জনের মৃত্যুর নির্মম সত্যি। কিন্তু আচমকাই সব হিসেব ওলটপালট। যাঁকে মৃত ভেবে কবর দেওয়া হয়েছিল, কয়েক দিন পর তিনিই হঠাৎ বাড়ির দরজায় এসে দাঁড়ান। সামনে জীবিত মানুষটিকে দেখে হতবাক হয়ে পড়ে পরিবার।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুঁটি জেলায়। পাত্রাটোলি গ্রামের বাসিন্দা ৪৫ বছরের বিশ্রাম মুন্ডা একটি বিয়েবাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করলেও তার কোনও হদিস মেলেনি। ঠিক পরদিনই একটি নালার ধারে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে বিশ্রাম মুন্ডার পরিবার খুঁটি সদর হাসপাতালে পৌঁছয়। মৃতদেহের উচ্চতা, চেহারা এবং মুখের মিল দেখে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা সেটিকে বিশ্রাম মুন্ডার দেহ বলেই শনাক্ত করেন। এরপর আইনি প্রক্রিয়া মেনে পুলিশ দেহটি পরিবারের হাতে তুলে দেয়। আদিবাসী প্রথা অনুযায়ী সম্পন্ন হয় শেষকৃত্যও।

আরও পড়ুনঃ AI ব্যবহার করে ঘণ্টায় ৩৫০ টাকা আয় করছেন সবজি বিক্রেতা, ভাইরাল ভিডিও

কিন্তু ঘটনার আসল মোড় আসে কয়েক দিন পরে। আচমকাই নিজের মেয়ের ভাড়া বাড়িতে হাজির হন বিশ্রাম মুন্ডা। তাকে সামনে দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়ে পরিবার। পরে বিশ্রাম জানান, কাউকে কিছু না বলেই তিনি প্রায় ৭০ কিলোমিটার দূরের রামগড়ে চলে গিয়েছিলেন। এই ঘটনার পর তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। যে দেহটি কবর দেওয়া হয়েছিল, সেটি আসলে কার, তা জানতে মাটি খুঁড়ে দেহ তুলে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে।  

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ