একজন ভোটার ভোট দিলেন তিনবার!‌ ফলতা পুনর্নির্বাচন চলাকালীন সামনে এল তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ফলতা বিধানসভা কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান প্রার্থীপদ থেকে সরে দাঁড়িয়েছেন। সুতরাং লড়াই হচ্ছে বিজেপি এবং বাম–আইএসএফ জোটের মধ্যে। কিন্তু এখানেই একজন ভোটারকে পাওয়া গেল যিনি এই বছর তিনবার ভোট দিচ্ছেন। সৌজন্যে জাহাঙ্গির খান। এই ঘটনা এখন সামনে আসতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। আসলে কারসাজি কোথায় হয়েছে?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে আজ, বৃহস্পতিবার ফলতায় জাহাঙ্গির খানের ছাপ্পা ভোটের এক ম্যাকানিজিম সামনে চলে এসেছে। যদিও আজ ফলতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের একটা ক্যাম্পও দেখা যায়নি। খোঁজ মেলেনি জাহাঙ্গিরের। বাড়িতে তালা ঝোলানো। এবার বিধানসভা নির্বাচনের আগে কোনও ভোটারের নাম যাতে দু’জায়গায় না থাকে তাই নির্বাচন কমিশন এসআইআর করে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কাজ চালিয়েছিল। কিন্তু জাহাঙ্গির খান রীতিমতো প্রভাব খাটিয়ে এসআইআর প্রক্রিয়াকে এলোমেলো করেছিল বলে অভিযোগ। সরাসরি বিএলও’‌দের ওপর নিজের প্রভাব খাটিয়ে একই ভোটারের নাম দু’জায়গায় রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

অন্যদিকে ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের দিনে এমনই এক ভোটারের খোঁজ মিলল। আর তাঁকে সংবাদমাধ্যম দেখাতে শুরু করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আজ, ২১ মে নিয়ে তিনবার ভোট দিলেন জয় সাহা। জয় সাহার দাবি, ডায়মন্ডহারবার থেকে এসআইআর ফর্ম ফিলাপ করেছিলেন। ফলতায় আগে ভোটার তালিকায় নাম থাকলেও এবার যাতে এক জায়গাতেই নাম থাকে তাই ফলতায় এসআইআর ফর্ম জমা করেননি। অথচ তারপরও নাম বাদ দেয়নি বিএলও। জয় সাহার অভিযোগ, বারবার বলার পরও জাহাঙ্গিরের প্রভাবে নাম বাদ দেওয়া হয়নি ফলতা বিধানসভার ভোটার তালিকা থেকে।

এই পরিস্থিতিতে ১৪৩ ডায়মন্ডহারবার বিধানসভায় ভোটার তালিকায় নাম আছে জয় সাহার। আবার ১৪৪ ফলতা বিধানসভার ভোটার তালিকাতেও নাম আছে। আজ, বৃহস্পতিবার পুনর্নির্বাচনে ফলতায় ভোট দিয়ে বেরিয়ে জানালেন, এটা প্রথম নয়। তিনবার ভোট দিলেন তিনি। আগে গত ২৯ তারিখ প্রথম ডায়মন্ডহারবারে ভোট দিয়েছিলেন। তার পরে নির্বাচন কমিশন পুনর্নির্বাচন ঘোষণা করায় সেদিনও ওখানে ভোট দেন। তারপর আজ ফলতায় এসে এখানে ভোট দিলেন জয় সাহা।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে